কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الْبَلَدِ

Al-Balad

সূরা 90আয়াত 20 অবতীর্ণ মাক্কীপারা 30–30

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ

আয়াত 1

অর্থের অনুবাদআমি [১] শপথ করছি এ নগরের [২]

وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ

আয়াত 2

অর্থের অনুবাদআর আপনি এ নগরের অধিবাসী [১]

وَوَالِدࣲ وَمَا وَلَدَ

আয়াত 3

অর্থের অনুবাদশপথ জন্মদাতার ও যা সে জন্ম দিয়েছে [১]।

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ

আয়াত 4

অর্থের অনুবাদনিঃসন্দেহে আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে [১]।

أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدࣱ‏

আয়াত 5

অর্থের অনুবাদসে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না

يَقُولُ أَهۡلَكۡتُ مَالࣰ ا لُّبَدًا

আয়াত 6

অর্থের অনুবাদসে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করেছি [১]।’

أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ

আয়াত 7

অর্থের অনুবাদসে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি

أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ

আয়াত 8

অর্থের অনুবাদআমরা কি তার জন্য সৃষ্টি করিনি দুচোখ

وَلِسَانࣰ ا وَشَفَتَيۡنِ

আয়াত 9

অর্থের অনুবাদআর জিহ্বা ও দুই ঠোঁট

وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ

আয়াত 10

অর্থের অনুবাদআর আমরা তাকে দেখিয়েছি [১] দু’টি পথ [২]।

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ

আয়াত 11

অর্থের অনুবাদতবে সে তো বন্ধুর গিরিপথে [১] প্রবেশ করেনি।

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ

আয়াত 12

অর্থের অনুবাদআর কিসে আপনাকে জানাবে--- বন্ধুর গিরিপথ কী

فَكُّ رَقَبَةٍ

আয়াত 13

অর্থের অনুবাদএটা হচ্ছে: দাসমুক্তি [১]

أَوۡ إِطۡعَٰمࣱ فِي يَوۡمࣲ ذِي مَسۡغَبَةࣲ‏

আয়াত 14

অর্থের অনুবাদঅথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান [১]—

يَتِيمࣰ ا ذَا مَقۡرَبَةٍ

আয়াত 15

অর্থের অনুবাদইয়াতীম আত্মীয়কে [১]

أَوۡ مِسۡكِينࣰ ا ذَا مَتۡرَبَةࣲ‏

আয়াত 16

অর্থের অনুবাদঅথবা দারিদ্র-নিষ্পেষিত নিঃস্বকে

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ

আয়াত 17

অর্থের অনুবাদতদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের, আর পরস্পর উপদেশ দিয়েছে দয়া অনুগ্রহের [১]

أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ

আয়াত 18

অর্থের অনুবাদতারাই সৌভাগ্যশালী।

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ

আয়াত 19

অর্থের অনুবাদআর যারা আমাদের আয়াতসমূহে কুফরী করেছে, তারাই হতভাগ্য।

عَلَيۡهِمۡ نَارࣱ مُّؤۡصَدَةُۢ

আয়াত 20

অর্থের অনুবাদতারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে।

সেটিংস