وَٱلۡفَجۡرِ
আয়াত 1
অর্থের অনুবাদশপথ ফজরের [১]
سُوْرَةُ الْفَجْرِ
সূরা 89আয়াত 30 অবতীর্ণ মাক্কীপারা 30–30
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡفَجۡرِ
আয়াত 1
অর্থের অনুবাদশপথ ফজরের [১]
وَلَيَالٍ عَشۡرࣲ
আয়াত 2
অর্থের অনুবাদশপথ দশ রাতের [১]
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ
আয়াত 3
অর্থের অনুবাদশপথ জোড় ও বেজোড়ের [১]
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ
আয়াত 4
অর্থের অনুবাদশপথ রাতের যখন তা গত হয়ে থাকে –[১]—
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمࣱ لِّذِي حِجۡرٍ
আয়াত 5
অর্থের অনুবাদনিশ্চয়ই এর মধ্যে শপথ রয়েছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য [১]।
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
আয়াত 6
অর্থের অনুবাদআপনি দেখেননি আপনার রব কি (আচরণ) করেছিলেন ‘আদ বংশের
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ
আয়াত 7
অর্থের অনুবাদইরাম গোত্রের প্রতি [১]--- যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ
আয়াত 8
অর্থের অনুবাদযার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি [১]
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ
আয়াত 9
অর্থের অনুবাদএবং সামূদের প্রতি?- যারা উপত্যকায় [১] পাথর কেটে ঘর নির্মাণ করেছিল
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ
আয়াত 10
অর্থের অনুবাদএবং কীলকওয়ালা ফির‘আউনের প্রতি [১]
ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ
আয়াত 11
অর্থের অনুবাদযারা দেশে সীমালংঘন করেছিল
فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ
আয়াত 12
অর্থের অনুবাদঅতঃপর সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল।
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ
আয়াত 13
অর্থের অনুবাদফলে আপনার রব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ
আয়াত 14
অর্থের অনুবাদনিশ্চয় আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন [১]।
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ
আয়াত 15
অর্থের অনুবাদমানুষ তো এরূপ যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন [১]।’
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ
আয়াত 16
অর্থের অনুবাদআর যখন তাকে পরীক্ষা করেন তার রিয্ক সংকুচিত করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে হীন করেছেন।’
كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ
আয়াত 17
অর্থের অনুবাদকখনো নয় [১]। বরং [২] তোমরা ইয়াতীমকে সম্মান কর না
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
আয়াত 18
অর্থের অনুবাদএবং তোমরা মিসকীনকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না [১]
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلࣰ ا لَّمࣰّ ا
আয়াত 19
অর্থের অনুবাদআর তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেল [১]
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبࣰّ ا جَمࣰّ ا
আয়াত 20
অর্থের অনুবাদআর তোমরা ধন-সম্পদ খুবই ভালবাস [১]
كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكࣰّ ا دَكࣰّ ا
আয়াত 21
অর্থের অনুবাদকখনো নয় [১]। যখন যমীনকে চূর্ণ- বিচূর্ণ করা হবে [২]
وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفࣰّ ا صَفࣰّ ا
আয়াত 22
অর্থের অনুবাদআর যখন আপনার রব আগমন করবেন ও সারিবদ্ধভাবে ফেরেশ্তাগণও [১]
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذࣲ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ
আয়াত 23
অর্থের অনুবাদআর সেদিন জাহান্নামকে আনা হবে [১], সেদিন মানুষ স্মরণ করবে, তখন এ স্মরণ তার কি কাজে আসবে [২]
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي
আয়াত 24
অর্থের অনুবাদসে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম?”
فَيَوۡمَئِذࣲ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدࣱ
আয়াত 25
অর্থের অনুবাদসেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدࣱ
আয়াত 26
অর্থের অনুবাদএবং তাঁর বাঁধার মত বাঁধতে কেউ পারবে না।
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ
আয়াত 27
অর্থের অনুবাদহে প্রশান্ত আত্মা
ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةࣰ مَّرۡضِيَّةࣰ
আয়াত 28
অর্থের অনুবাদতুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে [১]
فَٱدۡخُلِي فِي عِبَٰدِي
আয়াত 29
অর্থের অনুবাদঅতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও [১]
وَٱدۡخُلِي جَنَّتِي
আয়াত 30
অর্থের অনুবাদআর আমার জান্নাতে প্ৰবেশ কর।