কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الشَّمْسِ

Ash-Shams

সূরা 91আয়াত 15 অবতীর্ণ মাক্কীপারা 30–30

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا

আয়াত 1

অর্থের অনুবাদশপথ সূর্যের এবং তার কিরণের [১]

وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا

আয়াত 2

অর্থের অনুবাদশপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় [১]

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا

আয়াত 3

অর্থের অনুবাদশপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে [১]

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا

আয়াত 4

অর্থের অনুবাদশপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে [১]

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا

আয়াত 5

অর্থের অনুবাদশপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর [১]

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا

আয়াত 6

অর্থের অনুবাদশপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর [১]

وَنَفۡسࣲ وَمَا سَوَّىٰهَا

আয়াত 7

অর্থের অনুবাদশপথ নফ্সের [১] এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর [২]

فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا

আয়াত 8

অর্থের অনুবাদতারপর তাকে তার সৎকাজের এবং তার অসৎ-কাজের জ্ঞান দান করেছেন [১] –

قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا

আয়াত 9

অর্থের অনুবাদসে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।

وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا

আয়াত 10

অর্থের অনুবাদআর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে [১]।

كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ

আয়াত 11

অর্থের অনুবাদসামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত [১] মিথ্যারোপ করেছিল।

إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا

আয়াত 12

অর্থের অনুবাদতাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল

فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا

আয়াত 13

অর্থের অনুবাদতখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ‘আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও [১]।’

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا

আয়াত 14

অর্থের অনুবাদকিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল এবং উষ্ট্রীকে জবাই করল [১]। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন [২]।

وَلَا يَخَافُ عُقۡبَٰهَا

আয়াত 15

অর্থের অনুবাদআর তিনি এর পরিণামকে ভয় করেন না [১]।

সেটিংস