কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الْغَاشِيَةِ

Al-Ghaashiya

সূরা 88আয়াত 26 অবতীর্ণ মাক্কীপারা 30–30

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ

আয়াত 1

অর্থের অনুবাদআপনার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে

وُجُوهࣱ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ

আয়াত 2

অর্থের অনুবাদসেদিন অনেক চেহারা হবে অবনত [১]

عَامِلَةࣱ نَّاصِبَةࣱ‏

আয়াত 3

অর্থের অনুবাদক্লিষ্ট, ক্লান্ত [১]

تَصۡلَىٰ نَارًا حَامِيَةࣰ‏

আয়াত 4

অর্থের অনুবাদতারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে [১]

تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةࣲ‏

আয়াত 5

অর্থের অনুবাদতাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবণ থেকে পান করানো হবে

لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعࣲ‏

আয়াত 6

অর্থের অনুবাদতাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত গুল্ম ছাড়া [১]

لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعࣲ‏

আয়াত 7

অর্থের অনুবাদযা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্ত করবে না।

وُجُوهࣱ يَوۡمَئِذࣲ نَّاعِمَةࣱ‏

আয়াত 8

অর্থের অনুবাদঅনেক মুখমণ্ডল সেদিন হবে আনন্দোজ্জ্বল

لِّسَعۡيِهَا رَاضِيَةࣱ‏

আয়াত 9

অর্থের অনুবাদনিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত [১]

فِي جَنَّةٍ عَالِيَةࣲ‏

আয়াত 10

অর্থের অনুবাদসুউচ্চ জান্নাতে

لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةࣰ‏

আয়াত 11

অর্থের অনুবাদসেখানে তারা অসার বাক্য শুনবে না [১]

فِيهَا عَيۡنࣱ جَارِيَةࣱ‏

আয়াত 12

অর্থের অনুবাদসেখানে থাকবে বহমান প্রস্রবণ

فِيهَا سُرُرࣱ مَّرۡفُوعَةࣱ‏

আয়াত 13

অর্থের অনুবাদসেখানে থাকবে উন্নত [১] শয্যাসমূহ

وَأَكۡوَابࣱ مَّوۡضُوعَةࣱ‏

আয়াত 14

অর্থের অনুবাদআর প্রস্তুত থাকবে পানপাত্ৰ

وَنَمَارِقُ مَصۡفُوفَةࣱ‏

আয়াত 15

অর্থের অনুবাদসারি সারি উপাধান

وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ

আয়াত 16

অর্থের অনুবাদএবং বিছানা গালিচা

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ

আয়াত 17

অর্থের অনুবাদতবে কি তারা তাকিয়ে দেখে না উটের দিকে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে

وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ

আয়াত 18

অর্থের অনুবাদএবং আসমানের দিকে, কিভাবে তা উর্ধ্বে স্থাপন করা হয়েছে

وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ

আয়াত 19

অর্থের অনুবাদএবং পর্বতমালার দিকে, কিভাবে তা প্রতিষ্ঠিত করা হয়েছে

وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ

আয়াত 20

অর্থের অনুবাদএবং ভূতলের দিকে, কিভাবে তা বিস্তৃত করা হয়েছে [১]

فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرࣱ‏

আয়াত 21

অর্থের অনুবাদঅতএব আপনি উপদেশ দিন; আপনি তো কেবল একজন উপদেশ দাতা [১]

لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ

আয়াত 22

অর্থের অনুবাদআপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন।

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

আয়াত 23

অর্থের অনুবাদতবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ

আয়াত 24

অর্থের অনুবাদআল্লাহ্ তাদেরকে দেবেন মহাশাস্তি [১]।

إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ

আয়াত 25

অর্থের অনুবাদনিশ্চয় তাদের ফিরে আসা আমাদেরই কাছে

ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم

আয়াত 26

অর্থের অনুবাদতারপর তাদের হিসেব-নিকেশ আমাদেরই কাজ।

সেটিংস