وَيۡلࣱ لِّلۡمُطَفِّفِينَ
আয়াত 1
অর্থের অনুবাদদুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় [১]
سُوْرَةُ المُطَفِّفِيْنَ
সূরা 83আয়াত 36 অবতীর্ণ মাক্কীপারা 30–30
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَيۡلࣱ لِّلۡمُطَفِّفِينَ
আয়াত 1
অর্থের অনুবাদদুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় [১]
ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ
আয়াত 2
অর্থের অনুবাদযারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে
وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ
আয়াত 3
অর্থের অনুবাদআর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, তখন কম দেয়।
أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ
আয়াত 4
অর্থের অনুবাদতারা কি বিশ্বাস করে না যে, তারা পুনরুথিত হবে
لِيَوۡمٍ عَظِيمࣲ
আয়াত 5
অর্থের অনুবাদমহাদিনে
يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
আয়াত 6
অর্থের অনুবাদযেদিন দাঁড়াবে সমস্ত মানুষ সৃষ্টিকুলের রবের সামনে [১]
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينࣲ
আয়াত 7
অর্থের অনুবাদকখনো না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জীনে [১] আছে।
وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينࣱ
আয়াত 8
অর্থের অনুবাদআর কিসে আপনাকে জানাবে ‘সিজ্জীন’ কী
كِتَٰبࣱ مَّرۡقُومࣱ
আয়াত 9
অর্থের অনুবাদচিহ্নিত আমলনামা [১]।
وَيۡلࣱ يَوۡمَئِذࣲ لِّلۡمُكَذِّبِينَ
আয়াত 10
অর্থের অনুবাদসেদিন দুর্ভোগ হবে মিথ্যারোপকারীদের
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
আয়াত 11
অর্থের অনুবাদযারা প্রতিদান দিবসে মিথ্যারোপ করে
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ
আয়াত 12
অর্থের অনুবাদআর শুধু প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারীই এতে মিথ্যারোপ করে
إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
আয়াত 13
অর্থের অনুবাদযখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, (এ তো) ‘পূর্ববর্তীদের উপকথা।’
كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ
আয়াত 14
অর্থের অনুবাদকখনো নয়; বরং তারা যা অর্জন করেছে তা-ই তাদের হৃদয়ে জঙ্ ধরিয়েছে [১]।
كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذࣲ لَّمَحۡجُوبُونَ
আয়াত 15
অর্থের অনুবাদকখনো নয়; নিশ্চয় সেদিন তারা তাদের রব হতে অন্তরিত থাকবে [১]
ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ
আয়াত 16
অর্থের অনুবাদতারপর নিশ্চয় তারা জাহান্নামে দগ্ধ হবে
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
আয়াত 17
অর্থের অনুবাদতারপর বলা হবে, ‘এটাই তা যাতে তোমরা মিথ্যারোপ করতে।’
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ
আয়াত 18
অর্থের অনুবাদকখনো নয়, নিশ্চয় পূণ্যবানদের আমলনামা ‘ইল্লিয়ইয়্যীনে’ [১]
وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ
আয়াত 19
অর্থের অনুবাদআর কিসে আপনাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী
كِتَٰبࣱ مَّرۡقُومࣱ
আয়াত 20
অর্থের অনুবাদচিহ্নিত আমলনামা [১]।
يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ
আয়াত 21
অর্থের অনুবাদ(আল্লাহর) সান্নিধ্যপ্রাপ্তরাই তা অবলোকন করে [১]।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ
আয়াত 22
অর্থের অনুবাদনিশ্চয় পুণ্যবানগণ থাকবে পরম স্বাচ্ছন্দ্যে
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ
আয়াত 23
অর্থের অনুবাদসুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ
আয়াত 24
অর্থের অনুবাদআপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবেন
يُسۡقَوۡنَ مِن رَّحِيقࣲ مَّخۡتُومٍ
আয়াত 25
অর্থের অনুবাদতাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করান হবে
خِتَٰمُهُۥ مِسۡكࣱۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ
আয়াত 26
অর্থের অনুবাদযার মোহর হবে মিসকে্র [১] , আর এ বিষয়ে প্রতিযোগীরা প্ৰতিযোগিতা করুক [২]।
وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ
আয়াত 27
অর্থের অনুবাদআর তার মিশ্রণ হবে তাস্নীমের [১]
عَيۡنࣰ ا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ
আয়াত 28
অর্থের অনুবাদএটা এক প্রস্রবণ, যা থেকে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।
إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ
আয়াত 29
অর্থের অনুবাদনিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে উপহাস করত [১]
وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ
আয়াত 30
অর্থের অনুবাদআর যখন তারা মুমিনদের কাছ দিয়ে যেত তখন তারা চোখ টিপে বিদ্ররূপ করত।
وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ
আয়াত 31
অর্থের অনুবাদআর যখন তাদের আপনজনের কাছে ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে
وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
আয়াত 32
অর্থের অনুবাদআর যখন মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্ৰষ্ট [১]।’
وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ
আয়াত 33
অর্থের অনুবাদঅথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি [১]।
فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ
আয়াত 34
অর্থের অনুবাদঅতএব আজ মুমিনগণ উপহাস করবে কাফিরদেরকে
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ
আয়াত 35
অর্থের অনুবাদসুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ
আয়াত 36
অর্থের অনুবাদকাফিররা তাদের কৃতকর্মের ফল পেল তো