إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
আয়াত 1
অর্থের অনুবাদযখন আসমান বিদীর্ণ হবে
سُوْرَةُ الْاِنْفِطَارِ
সূরা 82আয়াত 19 অবতীর্ণ মাক্কীপারা 30–30
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
আয়াত 1
অর্থের অনুবাদযখন আসমান বিদীর্ণ হবে
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
আয়াত 2
অর্থের অনুবাদআর যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পরবে
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
আয়াত 3
অর্থের অনুবাদআর যখন সাগরগুলো বিস্ফোরিত করা হবে
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
আয়াত 4
অর্থের অনুবাদআর যখন কবরসমূহ উন্মোচিত হবে
عَلِمَتۡ نَفۡسࣱ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
আয়াত 5
অর্থের অনুবাদতখন প্রত্যেকে জানবে, সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গিয়েছে [১]।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ
আয়াত 6
অর্থের অনুবাদহে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্ৰান্ত করল
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
আয়াত 7
অর্থের অনুবাদযিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন [১]
فِيٓ أَيِّ صُورَةࣲ مَّا شَآءَ رَكَّبَكَ
আয়াত 8
অর্থের অনুবাদযে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন [১]।
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
আয়াত 9
অর্থের অনুবাদকখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসে মিথ্যারোপ করে থাক [১]
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ
আয়াত 10
অর্থের অনুবাদআর নিশ্চয় নিয়োজিত আছেন তোমাদের উপর সংরক্ষকদল
كِرَامࣰ ا كَٰتِبِينَ
আয়াত 11
অর্থের অনুবাদসম্মানিত লেখকবৃন্দ
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ
আয়াত 12
অর্থের অনুবাদতারা জানে তোমরা যা কর [১]।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمࣲ
আয়াত 13
অর্থের অনুবাদপুণ্যবানেরা তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যো [১]
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمࣲ
আয়াত 14
অর্থের অনুবাদআর পাপাচারীরা তো থাকবে জাহান্নামে [১]
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ
আয়াত 15
অর্থের অনুবাদতারা প্ৰতিদান দিবসে তাতে দগ্ধ হবে
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ
আয়াত 16
অর্থের অনুবাদআর তারা সেখান থেকে অন্তৰ্হিত হতে পারবে না [১]।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
আয়াত 17
অর্থের অনুবাদআর কিসে আপনাকে জানাবে : প্রতিদান দিবস কী
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ
আয়াত 18
অর্থের অনুবাদতারপর বলি, কিসে আপনাকে জানাবে: প্রতিদান দিবস কী
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسࣱ لِّنَفۡسࣲ شَيۡـࣰٔ اۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذࣲ لِّلَّهِ
আয়াত 19
অর্থের অনুবাদসেদিন কেউ কারও জন্য কিছু করার মালিক হবে না; আর সেদিন সব বিষয়ের কর্তৃত্ব হবে আল্লাহর [১]।