কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الاِنْشِقَاقِ

Al-Inshiqaaq

সূরা 84আয়াত 25 অবতীর্ণ মাক্কীপারা 30–30

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ

আয়াত 1

অর্থের অনুবাদযখন আকাশ বিদীর্ণ হবে [১]

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ

আয়াত 2

অর্থের অনুবাদআর তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয় [১]।

وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ

আয়াত 3

অর্থের অনুবাদআর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে [১]।

وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ

আয়াত 4

অর্থের অনুবাদআর যমীন তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে [১]

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ

আয়াত 5

অর্থের অনুবাদএবং তার রবের আদেশ পালন করবে এটাই তার করণীয় [১]।

يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحࣰ ا فَمُلَٰقِيهِ

আয়াত 6

অর্থের অনুবাদহে মানুষ! তুমি তোমার রবের কাছে পৌছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাত লাভ করবে [১]।

فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ

আয়াত 7

অর্থের অনুবাদঅতঃপর যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে

فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابࣰ ا يَسِيرࣰ ا

আয়াত 8

অর্থের অনুবাদতার হিসেব-নিকেশ সহজেই নেয়া হবে [১]

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورࣰ ا

আয়াত 9

অর্থের অনুবাদএবং সে তার স্বজনদের কাছে [১] প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে

وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ

আয়াত 10

অর্থের অনুবাদআর যাকে তার ‘আমলনামা তার পিঠের পিছনদিক থেকে দেয়া হবে

فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورࣰ ا

আয়াত 11

অর্থের অনুবাদসে অবশ্যই তার ধ্বংস ডাকবে

وَيَصۡلَىٰ سَعِيرًا

আয়াত 12

অর্থের অনুবাদএবং জ্বলন্ত আগুনে দগ্ধ হবে

إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا

আয়াত 13

অর্থের অনুবাদনিশ্চয় সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

আয়াত 14

অর্থের অনুবাদসে তো ভাবতে যে, সে কখনেই ফিরে যাবে না [১]

بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرࣰ ا

আয়াত 15

অর্থের অনুবাদহ্যাঁ, [১] নিশ্চয় তার রব তার উপর সম্যক দৃষ্টি দানকারী।

فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ

আয়াত 16

অর্থের অনুবাদঅতঃপর আমি শপথ করছি [১] পশ্চিম আকাশের

وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ

আয়াত 17

অর্থের অনুবাদআর শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার

وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ

আয়াত 18

অর্থের অনুবাদএবং শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয়

لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقࣲ‏

আয়াত 19

অর্থের অনুবাদঅবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে [১]।

فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ

আয়াত 20

অর্থের অনুবাদঅতঃপর তাদের কি হল যে, তারা ঈমান আনে না

وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩

আয়াত 21

অর্থের অনুবাদআর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন তারা সাজ্দা করে না [১]

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ

আয়াত 22

অর্থের অনুবাদবরং কাফিররা মিথ্যারোপ করে।

وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ

আয়াত 23

অর্থের অনুবাদআর তারা যা পোষণ করে আল্লাহ্ তা সবিশেষ অবগত।

فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ

আয়াত 24

অর্থের অনুবাদকাজেই আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ

আয়াত 25

অর্থের অনুবাদকিন্তু যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

সেটিংস