কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ النَّازِعَاتِ

An-Naazi'aat

সূরা 79আয়াত 46 অবতীর্ণ মাক্কীপারা 30–30

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقࣰ ا

আয়াত 1

অর্থের অনুবাদশপথ [১] নির্মমভাবে উৎপাটনকারীদের [২]

وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطࣰ ا

আয়াত 2

অর্থের অনুবাদআর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের [১]

وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحࣰ ا

আয়াত 3

অর্থের অনুবাদআর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের [১]

فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقࣰ ا

আয়াত 4

অর্থের অনুবাদআর দ্রুতবেগে অগ্রসরমানদের [১]

فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرࣰ ا

আয়াত 5

অর্থের অনুবাদঅতঃপর সব কাজ নির্বাহকারীদের [১]।

يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ

আয়াত 6

অর্থের অনুবাদসেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে

تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ

আয়াত 7

অর্থের অনুবাদতাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী [১]

قُلُوبࣱ يَوۡمَئِذࣲ وَاجِفَةٌ

আয়াত 8

অর্থের অনুবাদঅনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে [১]

أَبۡصَٰرُهَا خَٰشِعَةࣱ‏

আয়াত 9

অর্থের অনুবাদতাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বলতায় নত হবে।

يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ

আয়াত 10

অর্থের অনুবাদতারা বলে, ‘আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই

أَءِذَا كُنَّا عِظَٰمࣰ ا نَّخِرَةࣰ‏

আয়াত 11

অর্থের অনুবাদচূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’

قَالُواْ تِلۡكَ إِذࣰ ا كَرَّةٌ خَاسِرَةࣱ‏

আয়াত 12

অর্থের অনুবাদতারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।’

فَإِنَّمَا هِيَ زَجۡرَةࣱ وَٰحِدَةࣱ‏

আয়াত 13

অর্থের অনুবাদএ তো শুধু এক বিকট আওয়াজ [১]

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ

আয়াত 14

অর্থের অনুবাদতখনই ময়দানে [১] তাদের আবির্ভাব হবে।

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ

আয়াত 15

অর্থের অনুবাদআপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি [১]

إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى

আয়াত 16

অর্থের অনুবাদযখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাঁকে ডেকে বলেছিলেন

ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ

আয়াত 17

অর্থের অনুবাদ‘ফির‘আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,’

فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ

আয়াত 18

অর্থের অনুবাদঅতঃপর বলুন, ‘তোমার কি আগ্ৰহ আছে যে, তুমি পবিত্র হও—

وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ

আয়াত 19

অর্থের অনুবাদ‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাঁকে ভয় কর?’

فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ

আয়াত 20

অর্থের অনুবাদঅতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন [১]।

فَكَذَّبَ وَعَصَىٰ

আয়াত 21

অর্থের অনুবাদকিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।

ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ

আয়াত 22

অর্থের অনুবাদতারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল [১]।

فَحَشَرَ فَنَادَىٰ

আয়াত 23

অর্থের অনুবাদঅতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল

فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ

আয়াত 24

অর্থের অনুবাদঅতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’

فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ

আয়াত 25

অর্থের অনুবাদঅতঃপর আল্লাহ্ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন [১]।

إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةࣰ لِّمَن يَخۡشَىٰٓ

আয়াত 26

অর্থের অনুবাদনিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।

ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا

আয়াত 27

অর্থের অনুবাদতোমাদেরকে [১] সৃষ্টি করা কঠিন, না আসমান সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন [২]

رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا

আয়াত 28

অর্থের অনুবাদতিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا

আয়াত 29

অর্থের অনুবাদআর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্ৰকাশ করেছেন এর সূর্যালোক

وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ

আয়াত 30

অর্থের অনুবাদআর যমীনকে এর পর বিস্তৃত করেছেন [১]।

أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا

আয়াত 31

অর্থের অনুবাদতিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি

وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا

আয়াত 32

অর্থের অনুবাদআর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন

مَتَٰعࣰ ا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ

আয়াত 33

অর্থের অনুবাদএসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ

আয়াত 34

অর্থের অনুবাদঅতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে [১]

يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ

আয়াত 35

অর্থের অনুবাদমানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে

وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ

আয়াত 36

অর্থের অনুবাদআর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য

فَأَمَّا مَن طَغَىٰ

আয়াত 37

অর্থের অনুবাদসুতরাং যে সীমালঙ্ঘন করে

وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

আয়াত 38

অর্থের অনুবাদএবং দুনিয়ার জীবনকে অগ্ৰাধিকার দেয়।

فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ

আয়াত 39

অর্থের অনুবাদজাহান্নামই হবে তার আবাস [১]।

وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ

আয়াত 40

অর্থের অনুবাদআর যে তার রবের অবস্থানকে [১] ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে

فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ

আয়াত 41

অর্থের অনুবাদজান্নাতই হবে তার আবাস।

يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا

আয়াত 42

অর্থের অনুবাদতারা আপনাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?’

فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ

আয়াত 43

অর্থের অনুবাদতা আলোচনার কি জ্ঞান আপনার আছে

إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ

আয়াত 44

অর্থের অনুবাদএর পরম জ্ঞান আপনার রবেরই কাছে [১]

إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا

আয়াত 45

অর্থের অনুবাদযে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।

كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا

আয়াত 46

অর্থের অনুবাদযেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্ৰ এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে [১]

সেটিংস