কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ عَبَسَ

Abasa

সূরা 80আয়াত 42 অবতীর্ণ মাক্কীপারা 30–30

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

عَبَسَ وَتَوَلَّىٰٓ

আয়াত 1

অর্থের অনুবাদতিনি ভ্ৰকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন [১]

أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ

আয়াত 2

অর্থের অনুবাদকারণ তাঁর কাছে অন্ধ লোকটি আসল।

وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

আয়াত 3

অর্থের অনুবাদআর কিসে আপনাকে জানাবে যে, --- সে হয়ত পরিশুদ্ধ হত

أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ

আয়াত 4

অর্থের অনুবাদঅথবা উপদেশ গ্ৰহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত [১]।

أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ

আয়াত 5

অর্থের অনুবাদআর যে পরোয়া করে না

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

আয়াত 6

অর্থের অনুবাদআপনি তার প্রতি মনোযোগ দিয়েছেন।

وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ

আয়াত 7

অর্থের অনুবাদঅথচ সে নিজে পরিশুদ্ধ না হলে আপনার কোনো দায়িত্ব নেই

وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ

আয়াত 8

অর্থের অনুবাদঅপরদিকে যে আপনার কাছে ছুটে এলো

وَهُوَ يَخۡشَىٰ

আয়াত 9

অর্থের অনুবাদআর সে সশঙ্কচিত্ত

فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ

আয়াত 10

অর্থের অনুবাদআপনি তার থেকে উদাসীন হলেন

كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةࣱ‏

আয়াত 11

অর্থের অনুবাদকখনো নয়, এটা তো উপদেশ বাণী [১]

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

আয়াত 12

অর্থের অনুবাদকাজেই যে ইচ্ছে করবে সে এটা স্মরণ রাখবে

فِي صُحُفࣲ مُّكَرَّمَةࣲ‏

আয়াত 13

অর্থের অনুবাদএটা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে

مَّرۡفُوعَةࣲ مُّطَهَّرَةِۭ

আয়াত 14

অর্থের অনুবাদযা উন্নত, পবিত্ৰ [১]

بِأَيۡدِي سَفَرَةࣲ‏

আয়াত 15

অর্থের অনুবাদলেখক বা দূতদের হাতে [১]।

كِرَامِۭ بَرَرَةࣲ‏

আয়াত 16

অর্থের অনুবাদ(যারা) মহাসম্মানিত ও নেককার।

قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ

আয়াত 17

অর্থের অনুবাদমানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ [১]

مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ

আয়াত 18

অর্থের অনুবাদতিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন

مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

আয়াত 19

অর্থের অনুবাদশুক্রবিন্দু থেকে, তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন [১]

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

আয়াত 20

অর্থের অনুবাদতারপর তার জন্য পথ সহজ করে দেন [১]

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ

আয়াত 21

অর্থের অনুবাদএরপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

আয়াত 22

অর্থের অনুবাদএরপর যখন ইচ্ছে তিনি তাকে পুনর্জীবিত করবেন [১]।

كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ

আয়াত 23

অর্থের অনুবাদকখনো নয়, তিনি তাকে যা আদেশ করেছেন, সে এখনো তা পূর্ণ করেনি।

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

আয়াত 24

অর্থের অনুবাদঅতঃপর মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে [১]

أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبࣰّ ا

আয়াত 25

অর্থের অনুবাদনিশ্চয় আমরা প্রচুর বারি বর্ষণ করি

ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقࣰّ ا

আয়াত 26

অর্থের অনুবাদতারপর আমরা যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি

فَأَنۢبَتۡنَا فِيهَا حَبࣰّ ا

আয়াত 27

অর্থের অনুবাদঅতঃপর তাতে আমরা উৎপন্ন করি শস্য

وَعِنَبࣰ ا وَقَضۡبࣰ ا

আয়াত 28

অর্থের অনুবাদআঙ্গুর, শাক-সব্জি

وَزَيۡتُونࣰ ا وَنَخۡلࣰ ا

আয়াত 29

অর্থের অনুবাদযায়তূন, খেজুরগাছ

وَحَدَآئِقَ غُلۡبࣰ ا

আয়াত 30

অর্থের অনুবাদঅনেক গাছবিশিষ্ট উদ্যান

وَفَٰكِهَةࣰ وَأَبࣰّ ا

আয়াত 31

অর্থের অনুবাদফল এবং গবাদি খাদ্য [১]

مَّتَٰعࣰ ا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ

আয়াত 32

অর্থের অনুবাদএগুলো তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের ভোগের জন্য [১]।

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

আয়াত 33

অর্থের অনুবাদঅতঃপর যখন তীক্ষ্ন আওয়াজ আসবে [১]

يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ

আয়াত 34

অর্থের অনুবাদসেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে

وَأُمِّهِۦ وَأَبِيهِ

আয়াত 35

অর্থের অনুবাদএবং তার মাতা, তার পিতা

وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ

আয়াত 36

অর্থের অনুবাদতার পত্নী ও তার সন্তান থেকে [১]

لِكُلِّ ٱمۡرِيࣲٕ مِّنۡهُمۡ يَوۡمَئِذࣲ شَأۡنࣱ يُغۡنِيهِ

আয়াত 37

অর্থের অনুবাদসেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে [১]।

وُجُوهࣱ يَوۡمَئِذࣲ مُّسۡفِرَةࣱ‏

আয়াত 38

অর্থের অনুবাদঅনেক চেহারা সেদিন হবে উজ্জ্বল

ضَاحِكَةࣱ مُّسۡتَبۡشِرَةࣱ‏

আয়াত 39

অর্থের অনুবাদসহাস্য ও প্রফুল্ল

وَوُجُوهࣱ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةࣱ‏

আয়াত 40

অর্থের অনুবাদআর অনেক চেহারা সেদিন হবে ধূলিধূসর

تَرۡهَقُهَا قَتَرَةٌ

আয়াত 41

অর্থের অনুবাদসেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা।

أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ

আয়াত 42

অর্থের অনুবাদএরাই কাফির ও পাপাচারী।

সেটিংস