عَمَّ يَتَسَآءَلُونَ
আয়াত 1
অর্থের অনুবাদতারা একে অন্যের কাছে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে
سُوْرَةُ النَّبَاِ
সূরা 78আয়াত 40 অবতীর্ণ মাক্কীপারা 30–30
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَمَّ يَتَسَآءَلُونَ
আয়াত 1
অর্থের অনুবাদতারা একে অন্যের কাছে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে
عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ
আয়াত 2
অর্থের অনুবাদমহাসংবাদটির বিষয়ে [১]
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ
আয়াত 3
অর্থের অনুবাদযে বিষয়ে তারা মতানৈক্য করছে [১]
كَلَّا سَيَعۡلَمُونَ
আয়াত 4
অর্থের অনুবাদকখনো না [১], তারা অচিরেই জানতে পারবে
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ
আয়াত 5
অর্থের অনুবাদতারপর বলি কখনো না, তারা অচিরেই জানতে পারবে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدࣰ ا
আয়াত 6
অর্থের অনুবাদআমরা কি করিনি যমীনকে শয্যা
وَٱلۡجِبَالَ أَوۡتَادࣰ ا
আয়াত 7
অর্থের অনুবাদআর পর্বতসমূহকে পেরেক
وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجࣰ ا
আয়াত 8
অর্থের অনুবাদআর আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়
وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتࣰ ا
আয়াত 9
অর্থের অনুবাদআর তোমাদের ঘুমকে করেছি বিশ্ৰাম [১]
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسࣰ ا
আয়াত 10
অর্থের অনুবাদআর করেছি রাতকে আবরণ
وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشࣰ ا
আয়াত 11
অর্থের অনুবাদআর করেছি দিনকে জীবিকা আহরণের সময়
وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعࣰ ا شِدَادࣰ ا
আয়াত 12
অর্থের অনুবাদআর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ [১]
وَجَعَلۡنَا سِرَاجࣰ ا وَهَّاجࣰ ا
আয়াত 13
অর্থের অনুবাদআর আমরা সৃষ্টি করেছি প্রোজ্জ্বল দীপ [১]।
وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءࣰ ثَجَّاجࣰ ا
আয়াত 14
অর্থের অনুবাদআর আমরা বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বারি [১]
لِّنُخۡرِجَ بِهِۦ حَبࣰّ ا وَنَبَاتࣰ ا
আয়াত 15
অর্থের অনুবাদযাতে তা দ্বারা আমরা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ
وَجَنَّٰتٍ أَلۡفَافًا
আয়াত 16
অর্থের অনুবাদও ঘন সন্নিবিষ্ট উদ্যান।
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتࣰ ا
আয়াত 17
অর্থের অনুবাদনিশ্চয় নির্ধারিত আছে বিচার দিন [১]
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجࣰ ا
আয়াত 18
অর্থের অনুবাদসেদিন শিংগায় ফুঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে আসবে [১]
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبࣰ ا
আয়াত 19
অর্থের অনুবাদআর আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট [১]।
وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا
আয়াত 20
অর্থের অনুবাদআর চলমান করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলো হয়ে যাবে মরীচিকা [১]
إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادࣰ ا
আয়াত 21
অর্থের অনুবাদনিশ্চয় জাহান্নাম ওৎ পেতে অপেক্ষমান
لِّلطَّٰغِينَ مَـَٔابࣰ ا
আয়াত 22
অর্থের অনুবাদসীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল।
لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابࣰ ا
আয়াত 23
অর্থের অনুবাদসেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে [১]।
لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدࣰ ا وَلَا شَرَابًا
আয়াত 24
অর্থের অনুবাদসেখানে তারা আস্বাদন করবে না শীতলতা, না কোনো পানীয়
إِلَّا حَمِيمࣰ ا وَغَسَّاقࣰ ا
আয়াত 25
অর্থের অনুবাদফুটন্ত পানি ও পুঁজ ছাড়া [১]
جَزَآءࣰ وِفَاقًا
আয়াত 26
অর্থের অনুবাদএটাই উপযুক্ত প্রতিফল [১]।
إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابࣰ ا
আয়াত 27
অর্থের অনুবাদনিশ্চয় তারা কখনো হিসেবের আশা করত না
وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابࣰ ا
আয়াত 28
অর্থের অনুবাদআর তারা আমাদের নিদর্শনাবলীতে কঠোরভাবে মিথ্যারোপ করেছিল [১]।
وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبࣰ ا
আয়াত 29
অর্থের অনুবাদআর সবকিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিতভাবে।
فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا
আয়াত 30
অর্থের অনুবাদঅতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমরা তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করব।
إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا
আয়াত 31
অর্থের অনুবাদনিশ্চয় মুত্তাকীদের জন্য আছে সাফল্য
حَدَآئِقَ وَأَعۡنَٰبࣰ ا
আয়াত 32
অর্থের অনুবাদউদ্যানসমূহ, আঙ্গুরসমূহ
وَكَوَاعِبَ أَتۡرَابࣰ ا
আয়াত 33
অর্থের অনুবাদআর সমবয়স্কা [১] উদ্ভিন্ন যৌবনা তরুণী
وَكَأۡسࣰ ا دِهَاقࣰ ا
আয়াত 34
অর্থের অনুবাদএবং পরিপূর্ণ পানিপাত্র।
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوࣰ ا وَلَا كِذَّٰبࣰ ا
আয়াত 35
অর্থের অনুবাদসেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা বাক্য [১]
جَزَآءࣰ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابࣰ ا
আয়াত 36
অর্থের অনুবাদআপনার রবের পক্ষ থেকে পুরস্কার, যথোচিত দানস্বরূপ [১]
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابࣰ ا
আয়াত 37
অর্থের অনুবাদযিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, দয়াময়; তাঁর কাছে আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবে না [১]।
يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفࣰّ اۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابࣰ ا
আয়াত 38
অর্থের অনুবাদসেদিন রূহ্ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁরাবে [১]; সেদিন কেউ কথা বলবে না, তবে ‘রহমান’ যাকে অনুমতি দেবেন সে ছাড়া এবং সে সঠিক কথা বলবে [২]।
ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
আয়াত 39
অর্থের অনুবাদএ দিনটি সত্য; অতএব, যার ইচ্ছে সে তার রবের নিকট আশ্রয় গ্ৰহণ করুক।
إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابࣰ ا قَرِيبࣰ ا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا
আয়াত 40
অর্থের অনুবাদনিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে, ‘হায়! আমি যদি মাটি হতাম [১] !’