কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الْقِيَامَةِ

Al-Qiyaama

সূরা 75আয়াত 40 অবতীর্ণ মাক্কীপারা 29–29

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ

আয়াত 1

অর্থের অনুবাদআমি শপথ করছি কিয়ামতের দিনের [১]

وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ

আয়াত 2

অর্থের অনুবাদআমি আরও শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার [১]।

أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ

আয়াত 3

অর্থের অনুবাদমানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার অস্থিসমূহ একত্র করতে পারব না

بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ

আয়াত 4

অর্থের অনুবাদঅবশ্যই হ্যাঁ, আমরা তার আঙ্গুলের আগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম [১]।

بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ

আয়াত 5

অর্থের অনুবাদবরং মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করতে চায় [১]।

يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ

আয়াত 6

অর্থের অনুবাদসে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’

فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ

আয়াত 7

অর্থের অনুবাদযখন চোখ স্থির হয়ে যাবে [১]

وَخَسَفَ ٱلۡقَمَرُ

আয়াত 8

অর্থের অনুবাদএবং চাঁদ হয়ে পড়বে কিরণহীন [১]

وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ

আয়াত 9

অর্থের অনুবাদআর যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে [১] –

يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ

আয়াত 10

অর্থের অনুবাদসেদিন মানুষ বলবে, ‘আজ পালানোর স্থান কোথায়?’

كَلَّا لَا وَزَرَ

আয়াত 11

অর্থের অনুবাদকখনোই নয়, কোনো আশ্রয়স্থল নেই।

إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ

আয়াত 12

অর্থের অনুবাদসেদিন ঠাঁই হবে আপনার রবেরই কাছে।

يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

আয়াত 13

অর্থের অনুবাদসেদিন মানুষকে অবহিত করা হবে সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গেছে [১]।

بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةࣱ‏

আয়াত 14

অর্থের অনুবাদবরং মানুষ নিজের সম্পর্কে সম্যক অবগত [১]

وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ

আয়াত 15

অর্থের অনুবাদযদিও সে নানা অজুহাতের অবতারণা করে।

لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ

আয়াত 16

অর্থের অনুবাদতাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না।

إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ

আয়াত 17

অর্থের অনুবাদনিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদেরই।

فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ

আয়াত 18

অর্থের অনুবাদকাজেই যখন আমরা তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন

ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ

আয়াত 19

অর্থের অনুবাদতারপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদেরই [১]।

كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ

আয়াত 20

অর্থের অনুবাদকখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস

وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ

আয়াত 21

অর্থের অনুবাদআর তোমরা আখেরাতকে উপেক্ষা কর [১]।

وُجُوهࣱ يَوۡمَئِذࣲ نَّاضِرَةٌ

আয়াত 22

অর্থের অনুবাদসেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةࣱ‏

আয়াত 23

অর্থের অনুবাদতারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে [১]।

وَوُجُوهࣱ يَوۡمَئِذِۭ بَاسِرَةࣱ‏

আয়াত 24

অর্থের অনুবাদআর কোনো কোনো মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ

تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةࣱ‏

আয়াত 25

অর্থের অনুবাদআশংকা করবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে।

كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ

আয়াত 26

অর্থের অনুবাদঅবশ্যই [১], যখন প্ৰাণ কণ্ঠাগত হবে

وَقِيلَ مَنۡۜ رَاقࣲ‏

আয়াত 27

অর্থের অনুবাদএবং বলা হবে, ‘কে তাকে রক্ষা করবে?’

وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ

আয়াত 28

অর্থের অনুবাদতখন তার প্রত্যয় হবে যে, এটা বিদায়ক্ষণ।

وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

আয়াত 29

অর্থের অনুবাদআর পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা জড়িয়ে যাবে [১]।

إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ

আয়াত 30

অর্থের অনুবাদসেদিন আপনার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

আয়াত 31

অর্থের অনুবাদসুতরাং সে বিশ্বাস করে নি এবং সালাতও আদায় করে নি।

وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

আয়াত 32

অর্থের অনুবাদবরং সে মিথ্যারোপ করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।

ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ

আয়াত 33

অর্থের অনুবাদতারপর সে তার পরিবার পরিজনের কাছে চলে গিয়েছিল অহংকার করে

أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ

আয়াত 34

অর্থের অনুবাদদুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ

ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ

আয়াত 35

অর্থের অনুবাদআবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ [১]

أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى

আয়াত 36

অর্থের অনুবাদমানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে [১]

أَلَمۡ يَكُ نُطۡفَةࣰ مِّن مَّنِيࣲّ يُمۡنَىٰ

আয়াত 37

অর্থের অনুবাদসে কি বীর্যের স্থলিত শুক্রবিন্দু ছিল না

ثُمَّ كَانَ عَلَقَةࣰ فَخَلَقَ فَسَوَّىٰ

আয়াত 38

অর্থের অনুবাদতারপর সে ‘আলাকা’য় পরিণত হয়। অতঃপর আল্লাহ্ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম করেন।

فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ

আয়াত 39

অর্থের অনুবাদঅতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন যুগল--- নর ও নারী।

أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ

আয়াত 40

অর্থের অনুবাদতবুও কি সে স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন [১]

সেটিংস