কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الْمُدَّثِّرِ

Al-Muddaththir

সূরা 74আয়াত 56 অবতীর্ণ মাক্কীপারা 29–29

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

74:1

يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ

আয়াত 1

অর্থের অনুবাদহে বস্ত্ৰাচ্ছাদিত! [১]

74:2

قُمۡ فَأَنذِرۡ

আয়াত 2

অর্থের অনুবাদউঠুন, অতঃপর সতর্ক করুন [১]

74:3

وَرَبَّكَ فَكَبِّرۡ

আয়াত 3

অর্থের অনুবাদআর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন।

74:4

وَثِيَابَكَ فَطَهِّرۡ

আয়াত 4

অর্থের অনুবাদআর আপনার পরিচ্ছদ পবিত্ৰ করুন [১]

74:5

وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ

আয়াত 5

অর্থের অনুবাদআর শির্ক পরিহার করে চলুন [১]

74:6

وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ

আয়াত 6

অর্থের অনুবাদআর বেশী পাওয়ার প্রত্যাশায় দান করবেন না [১]।

74:7

وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ

আয়াত 7

অর্থের অনুবাদআর আপনার রবের জন্যেই ধৈর্য ধারণ করুন।

74:8

فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ

আয়াত 8

অর্থের অনুবাদঅতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে [১]

74:9

فَذَٰلِكَ يَوۡمَئِذࣲ يَوۡمٌ عَسِيرٌ

আয়াত 9

অর্থের অনুবাদসেদিন হবে এক সংকটের দিন

74:10

عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرࣲ‏

আয়াত 10

অর্থের অনুবাদযা কাফিরদের জন্য সহজ নয় [১]।

74:11

ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدࣰ ا

আয়াত 11

অর্থের অনুবাদছেড়ে দিন আমাকে ও যাকে আমি সৃষ্টি করেছি একাকী [১]।

74:12

وَجَعَلۡتُ لَهُۥ مَالࣰ ا مَّمۡدُودࣰ ا

আয়াত 12

অর্থের অনুবাদআর আমি তাকে দিয়েছি বিপুল ধন- সম্পদ [১]

74:13

وَبَنِينَ شُهُودࣰ ا

আয়াত 13

অর্থের অনুবাদএবং নিত্যসঙ্গী পুত্ৰগণ [১]

74:14

وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدࣰ ا

আয়াত 14

অর্থের অনুবাদআর তাকে দিয়েছি স্বাচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ

74:15

ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ

আয়াত 15

অর্থের অনুবাদএর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও বেশী দেই [১]

74:16

كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدࣰ ا

আয়াত 16

অর্থের অনুবাদকখনো নয়, সে তো আমাদের নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী।

74:17

سَأُرۡهِقُهُۥ صَعُودًا

আয়াত 17

অর্থের অনুবাদঅচিরেই আমি তাকে চড়ার [১] শাস্তি দিয়ে কষ্ট-ক্লান্ত করব।

74:18

إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

আয়াত 18

অর্থের অনুবাদসে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।

74:19

فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ

আয়াত 19

অর্থের অনুবাদসুতরাং ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্ৰহণ করল

74:20

ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ

আয়াত 20

অর্থের অনুবাদতারপরও ধ্বংস হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্তে উপনীত হল

74:21

ثُمَّ نَظَرَ

আয়াত 21

অর্থের অনুবাদতারপর সে তাকাল।

74:22

ثُمَّ عَبَسَ وَبَسَرَ

আয়াত 22

অর্থের অনুবাদতারপর সে ভ্ৰকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।

74:23

ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ

আয়াত 23

অর্থের অনুবাদতারপর সে পিছন ফিরল এবং অহংকার করল।

74:24

فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرࣱ يُؤۡثَرُ

আয়াত 24

অর্থের অনুবাদঅতঃপর সে বলল, ‘এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয় [১]

74:25

إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ

আয়াত 25

অর্থের অনুবাদএ তো মানুষেরই কথা।’

74:26

سَأُصۡلِيهِ سَقَرَ

আয়াত 26

অর্থের অনুবাদঅচিরেই আমি তাকে দগ্ধ করব ‘সাকার’ এ

74:27

وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ

আয়াত 27

অর্থের অনুবাদআর আপনাকে কিসে জানাবে ‘সাকার’ কী

74:28

لَا تُبۡقِي وَلَا تَذَرُ

আয়াত 28

অর্থের অনুবাদএটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না [১]।

74:29

لَوَّاحَةࣱ لِّلۡبَشَرِ

আয়াত 29

অর্থের অনুবাদএটা তো শরীরের চামড়া পুড়িয়ে কালো করে দেবে

74:30

عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ

আয়াত 30

অর্থের অনুবাদ‘সাকার’-এর তত্ত্বাবধানে রয়েছে ঊনিশজন প্রহরী।

74:31

وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةࣰۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةࣰ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنࣰ ا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضࣱ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلࣰ اۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ

আয়াত 31

অর্থের অনুবাদআর আমরা তো জাহান্নামের প্রহরী কেবল ফেরেশতাদেরকেই করেছি [১]; কাফিরদের পরীক্ষাস্বরূপই আমরা তাদের এ সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবপ্রাপ্তদের দৃঢ় প্রত্যয় জন্মে, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান বেড়ে যায়। আর কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিররা বলে, আল্লাহ্ এ (সংখ্যার) উপমা [২] (উল্লেখ করা) দ্বারা কি ইচ্ছা করেছেন?’ এভাবে আল্লাহ্ যাকে ইচ্ছে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছে হেদায়াত করেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। আর জাহান্নামের এ বর্ণনা তো মানুষের জন্য এক উপদেশ মাত্র।

74:32

كَلَّا وَٱلۡقَمَرِ

আয়াত 32

অর্থের অনুবাদকখনোই না [১], চাঁদের শপথ

74:33

وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ

আয়াত 33

অর্থের অনুবাদশপথ রাতের, যখন তার অবসান ঘটে

74:34

وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ

আয়াত 34

অর্থের অনুবাদশপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয়

74:35

إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ

আয়াত 35

অর্থের অনুবাদনিশ্চয় জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম

74:36

نَذِيرࣰ ا لِّلۡبَشَرِ

আয়াত 36

অর্থের অনুবাদমানুষের জন্য সতর্ককারীস্বরূপ

74:37

لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ

আয়াত 37

অর্থের অনুবাদতোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্য [১] ।

74:38

كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ

আয়াত 38

অর্থের অনুবাদপ্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ [১]

74:39

إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ

আয়াত 39

অর্থের অনুবাদতবে ডানপন্থীরা নয়

74:40

فِي جَنَّٰتࣲ يَتَسَآءَلُونَ

আয়াত 40

অর্থের অনুবাদবাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞেস করবে –

74:41

عَنِ ٱلۡمُجۡرِمِينَ

আয়াত 41

অর্থের অনুবাদঅপরাধীদের সম্পর্কে

74:42

مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ

আয়াত 42

অর্থের অনুবাদ‘তোমাদেরকে কিসে ‘সাকার’- এ নিক্ষেপ করেছে?’

74:43

قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ

আয়াত 43

অর্থের অনুবাদতারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না [১]

74:44

وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ

আয়াত 44

অর্থের অনুবাদআর আমরা অভাবগ্ৰস্তকে খাদ্য দান করতাম না [১]

74:45

وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ

আয়াত 45

অর্থের অনুবাদএবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম।

74:46

وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ

আয়াত 46

অর্থের অনুবাদআর আমরা প্রতিদান দিবসে মিথ্যারোপ করতাম

74:47

حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ

আয়াত 47

অর্থের অনুবাদঅবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে [১]।’

74:48

فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ

আয়াত 48

অর্থের অনুবাদফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না [১]।

74:49

فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ

আয়াত 49

অর্থের অনুবাদঅতঃপর তাদের কী হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে

74:50

كَأَنَّهُمۡ حُمُرࣱ مُّسۡتَنفِرَةࣱ‏

আয়াত 50

অর্থের অনুবাদতারা যেন ভীত-ত্ৰস্ত হয়ে পলায়নরত একপাল গাধা

74:51

فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ

আয়াত 51

অর্থের অনুবাদযারা সিংহের ভয়ে পলায়ন করেছে [১]।

74:52

بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيࣲٕ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفࣰ ا مُّنَشَّرَةࣰ‏

আয়াত 52

অর্থের অনুবাদবরং তাদের মধ্যকার প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উন্মুক্ত গ্ৰন্থ দেয়া হোক [১]।

74:53

كَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ

আয়াত 53

অর্থের অনুবাদকখনো নয় [১]; বরং তারা আখেরাতকে ভয় করে না [২]।

74:54

كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةࣱ‏

আয়াত 54

অর্থের অনুবাদনিশ্চয় এ কুরআন তো সকলের জন্য উপদেশবাণী [১]।

74:55

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

আয়াত 55

অর্থের অনুবাদঅতএব যার ইচ্ছে সে তা থেকে উপদেশ গ্ৰহণ করুক।

74:56

وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ

আয়াত 56

অর্থের অনুবাদআর আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ উপদেশ গ্ৰহণ করতে পারে না; তিনিই যোগ্য যে, একমাত্র তাঁরই তাকওয়া অবলম্বন করা হবে, আর তিনিই ক্ষমা করার অধিকারী [১]।

সেটিংস