কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الْوَاقِعَةِ

Al-Waaqia

সূরা 56আয়াত 96 অবতীর্ণ মাক্কীপারা 27–27

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ

আয়াত 1

অর্থের অনুবাদযখন সংঘটিত হবে কিয়ামত [১]

لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ

আয়াত 2

অর্থের অনুবাদ(তখন) এটার সংঘটন মিথ্যা বলার কেউ থাকবে না [১]।

خَافِضَةࣱ رَّافِعَةٌ

আয়াত 3

অর্থের অনুবাদএটা কাউকে করবে নীচ, কাউকে করবে সমুন্নত [১]

إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجࣰّ ا

আয়াত 4

অর্থের অনুবাদযখন প্ৰবল কম্পনে প্ৰকম্পিত হবে যমীন

وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسࣰّ ا

আয়াত 5

অর্থের অনুবাদএবং চূৰ্ণ-বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা

فَكَانَتۡ هَبَآءࣰ مُّنۢبَثࣰّ ا

আয়াত 6

অর্থের অনুবাদঅতঃপর তা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়

وَكُنتُمۡ أَزۡوَٰجࣰ ا ثَلَٰثَةࣰ‏

আয়াত 7

অর্থের অনুবাদআর তোমারা বিভক্ত হয়ে পড়বে তিন দলে --- [১]

فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ

আয়াত 8

অর্থের অনুবাদঅতঃপর ডান দিকের দল; ডান দিকের দলটি কত সৌভাগ্যবান [১]

وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ

আয়াত 9

অর্থের অনুবাদএবং বাম দিকের দল; আর বাম দিকের দলটি কত হতভাগা [১]

وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ

আয়াত 10

অর্থের অনুবাদআর অগ্রবর্তিগণই তো অগ্রবর্তী [১]

أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ

আয়াত 11

অর্থের অনুবাদতারাই নৈকট্যপ্ৰাপ্ত

فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ

আয়াত 12

অর্থের অনুবাদনি'আমতপূর্ণ উদ্যানে

ثُلَّةࣱ مِّنَ ٱلۡأَوَّلِينَ

আয়াত 13

অর্থের অনুবাদবহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে

وَقَلِيلࣱ مِّنَ ٱلۡأٓخِرِينَ

আয়াত 14

অর্থের অনুবাদএবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে [১]।

عَلَىٰ سُرُرࣲ مَّوۡضُونَةࣲ‏

আয়াত 15

অর্থের অনুবাদস্বৰ্ণ ও দামী পাথর খচিত আসনে

مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ

আয়াত 16

অর্থের অনুবাদতারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে [১]।

يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنࣱ مُّخَلَّدُونَ

আয়াত 17

অর্থের অনুবাদতাদের আশেপাশে ঘুরাফিরা করবে চির - কিশোরেরা [১]

بِأَكۡوَابࣲ وَأَبَارِيقَ وَكَأۡسࣲ مِّن مَّعِينࣲ‏

আয়াত 18

অর্থের অনুবাদপানপাত্র, জগ ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে [১]।

لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ

আয়াত 19

অর্থের অনুবাদসে সুরা পানে তাদের শিরঃপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না--- [১]

وَفَٰكِهَةࣲ مِّمَّا يَتَخَيَّرُونَ

আয়াত 20

অর্থের অনুবাদআর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফলমূল নিয়ে [১]

وَلَحۡمِ طَيۡرࣲ مِّمَّا يَشۡتَهُونَ

আয়াত 21

অর্থের অনুবাদআর তাদের ঈন্সিত পাখীর গোশত নিয়ে [১]।

وَحُورٌ عِينࣱ‏

আয়াত 22

অর্থের অনুবাদআর তাদের জন্য থাকবে ডাগর চক্ষুবিশিষ্টা হূর

كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ

আয়াত 23

অর্থের অনুবাদযেন তারা সুরক্ষিত মুক্তা [১]

جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ

আয়াত 24

অর্থের অনুবাদতাদের কাজের পুরস্কারস্বরূপ।

لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوࣰ ا وَلَا تَأۡثِيمًا

আয়াত 25

অর্থের অনুবাদসেখানে তারা শুনবে না কোন অসার বা পাপবাক্য [১]

إِلَّا قِيلࣰ ا سَلَٰمࣰ ا سَلَٰمࣰ ا

আয়াত 26

অর্থের অনুবাদ‘সালাম’ আর ‘সালাম’ বাণী ছাড়া।

وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ

আয়াত 27

অর্থের অনুবাদআর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল

فِي سِدۡرࣲ مَّخۡضُودࣲ‏

আয়াত 28

অর্থের অনুবাদতারা থাকবে এমন উদ্যানে, যাতে আছে [১] কাঁটাহীন কুলগাছ [২]

وَطَلۡحࣲ مَّنضُودࣲ‏

আয়াত 29

অর্থের অনুবাদএবং কাঁদি ভরা কলা গাছ

وَظِلࣲّ مَّمۡدُودࣲ‏

আয়াত 30

অর্থের অনুবাদআর সম্প্রসারিত ছায়া [১]

وَمَآءࣲ مَّسۡكُوبࣲ‏

আয়াত 31

অর্থের অনুবাদআর সদা প্রবাহমান পানি

وَفَٰكِهَةࣲ كَثِيرَةࣲ‏

আয়াত 32

অর্থের অনুবাদও প্রচুর ফলমূল

لَّا مَقۡطُوعَةࣲ وَلَا مَمۡنُوعَةࣲ‏

আয়াত 33

অর্থের অনুবাদযা শেষ হবে না ও যা নিষিদ্ধও হবেনা [১]।

وَفُرُشࣲ مَّرۡفُوعَةٍ

আয়াত 34

অর্থের অনুবাদআর সমুচ্চ শয্যাসমূহ [১]

إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءࣰ‏

আয়াত 35

অর্থের অনুবাদনিশ্চয় আমরা তাদেরকে সৃষ্টি করেছি বিশেষরূপে [১]

فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا

আয়াত 36

অর্থের অনুবাদঅতঃপর তাদেরকে করেছি কুমারী [১]

عُرُبًا أَتۡرَابࣰ ا

আয়াত 37

অর্থের অনুবাদসোহাগিনী [১] ও সমবয়স্কা [২]

لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ

আয়াত 38

অর্থের অনুবাদডানদিকের লোকদের জন্য।

ثُلَّةࣱ مِّنَ ٱلۡأَوَّلِينَ

আয়াত 39

অর্থের অনুবাদতাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে

وَثُلَّةࣱ مِّنَ ٱلۡأٓخِرِينَ

আয়াত 40

অর্থের অনুবাদএবং অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে [১]।

وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ

আয়াত 41

অর্থের অনুবাদআর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল

فِي سَمُومࣲ وَحَمِيمࣲ‏

আয়াত 42

অর্থের অনুবাদতারা থাকবে অত্যন্ত উষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে

وَظِلࣲّ مِّن يَحۡمُومࣲ‏

আয়াত 43

অর্থের অনুবাদআর কালোবর্ণের ধূঁয়ার ছায়ায়

لَّا بَارِدࣲ وَلَا كَرِيمٍ

আয়াত 44

অর্থের অনুবাদযা শীতল নয়, আরামদায়কও নয়।

إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ

আয়াত 45

অর্থের অনুবাদইতোপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ-বিলাসে

وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ

আয়াত 46

অর্থের অনুবাদআর তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকাজে।

وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابࣰ ا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ

আয়াত 47

অর্থের অনুবাদআর তারা বলত, ‘মরে অস্থি ও মাটিতে পরিণত হলেও কি আমাদেরকে উঠানো হবে

أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ

আয়াত 48

অর্থের অনুবাদএবং আমাদের পিতৃপুরুষরাও?’

قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ

আয়াত 49

অর্থের অনুবাদবলুন, ‘অবশ্যই পূর্ববর্তীরা ও পরবর্তীরা

لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمࣲ مَّعۡلُومࣲ‏

আয়াত 50

অর্থের অনুবাদসবাইকে একত্র করা হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।

ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ

আয়াত 51

অর্থের অনুবাদতারপর হে বিভ্রান্ত মিথ্যারোপকারীরা

لَأٓكِلُونَ مِن شَجَرࣲ مِّن زَقُّومࣲ‏

আয়াত 52

অর্থের অনুবাদতারা অবশ্যই আহার করবে যাক্কূম গাছ থেকে

فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ

আয়াত 53

অর্থের অনুবাদঅতঃপর সেটা দ্বারা তারা পেট পূর্ণ করবে

فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ

আয়াত 54

অর্থের অনুবাদতদুপরি তারা পান করবে তার উপর অতি উষ্ণ পানি

فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ

আয়াত 55

অর্থের অনুবাদঅতঃপর পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়।

هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ

আয়াত 56

অর্থের অনুবাদপ্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।

نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ

আয়াত 57

অর্থের অনুবাদআমরাই [১] তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস করছ না

أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ

আয়াত 58

অর্থের অনুবাদতোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে

ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ

আয়াত 59

অর্থের অনুবাদসেটা কি তোমরা সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি [১]

نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ

আয়াত 60

অর্থের অনুবাদআমরা তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি [১] এবং আমাদেরকে অক্ষম করা যাবে না

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ

আয়াত 61

অর্থের অনুবাদতোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জান না [১]।

وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ

আয়াত 62

অর্থের অনুবাদআর অবশ্যই তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা উপদেশ গ্ৰহণ করা না কেন [১]

أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ

আয়াত 63

অর্থের অনুবাদতোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে চিন্তা করেছ কি [১]

ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ

আয়াত 64

অর্থের অনুবাদতোমরা কি সেটাকে অংকুরিত কর, না আমরা অংকুরিত করি

لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمࣰ ا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ

আয়াত 65

অর্থের অনুবাদআমরা ইচ্ছে করলে এটাকে খড়-কুটোয় পরিণত করতে পারি, তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা

إِنَّا لَمُغۡرَمُونَ

আয়াত 66

অর্থের অনুবাদ(এই বলে) ‘নিশ্চয় আমরা দায়গ্ৰস্ত হয়ে পড়েছি,’

بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ

আয়াত 67

অর্থের অনুবাদবরং ‘আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’

أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ

আয়াত 68

অর্থের অনুবাদতোমরা যে পানি পান কর তা সম্পর্কে আমাকে জানাও [১]

ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ

আয়াত 69

অর্থের অনুবাদতোমরা কি সেটা মেঘ হতে নামিয়ে আন, না আমরা সেটা বর্ষণ করি

لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجࣰ ا فَلَوۡلَا تَشۡكُرُونَ

আয়াত 70

অর্থের অনুবাদআমরা ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না

أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ

আয়াত 71

অর্থের অনুবাদতোমরা যে আগুন প্ৰজ্বলিত করা সে ব্যাপারে আমাকে বল

ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ

আয়াত 72

অর্থের অনুবাদতোমরাই কি এর গাছ সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি

نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةࣰ وَمَتَٰعࣰ ا لِّلۡمُقۡوِينَ

আয়াত 73

অর্থের অনুবাদআমরা এটাকে করেছি স্মারক [১] এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু [২]।

فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ

আয়াত 74

অর্থের অনুবাদকাজেই আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন [১]।

۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ

আয়াত 75

অর্থের অনুবাদঅতঃপর [১] আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের [২]

وَإِنَّهُۥ لَقَسَمࣱ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ

আয়াত 76

অর্থের অনুবাদআর নিশ্চয় এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে

إِنَّهُۥ لَقُرۡءَانࣱ كَرِيمࣱ‏

আয়াত 77

অর্থের অনুবাদনিশ্চয় এটা মহিমান্বিত কুরআন [১]

فِي كِتَٰبࣲ مَّكۡنُونࣲ‏

আয়াত 78

অর্থের অনুবাদযা আছে সুরক্ষিত কিতাবে [১]।

لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ

আয়াত 79

অর্থের অনুবাদযারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা সম্পর্শ করে না [১]।

تَنزِيلࣱ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

আয়াত 80

অর্থের অনুবাদএটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ

আয়াত 81

অর্থের অনুবাদতবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছ [১]

وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ

আয়াত 82

অর্থের অনুবাদআর তোমরা মিথ্যারোপকেই তোমাদের রিযিক করে নিয়োছ [১]

فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ

আয়াত 83

অর্থের অনুবাদসুতরাং কেন নয়---প্ৰাণ যখন কণ্ঠাগত হয় [১]

وَأَنتُمۡ حِينَئِذࣲ تَنظُرُونَ

আয়াত 84

অর্থের অনুবাদএবং তখন তোমরা তাকিয়ে থাক

وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ

আয়াত 85

অর্থের অনুবাদআর আমরা তোমাদের চেয়ে তার কাছাকাছি, কিন্তু তোমরা দেখতে পাও না [১]।

فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ

আয়াত 86

অর্থের অনুবাদঅতঃপর যদি তোমরা হিসাব নিকাশ ও প্রতিফলের সম্মুখীন না হও [১]

تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

আয়াত 87

অর্থের অনুবাদতবে তোমরা ওটা [১] ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও

فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ

আয়াত 88

অর্থের অনুবাদঅতঃপর যদি সে নৈকট্যপ্ৰাপ্তদের একজন হয়

فَرَوۡحࣱ وَرَيۡحَانࣱ وَجَنَّتُ نَعِيمࣲ‏

আয়াত 89

অর্থের অনুবাদতবে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান [১]

وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ

আয়াত 90

অর্থের অনুবাদআর যদি সে ডান দিকের একজন হয়

فَسَلَٰمࣱ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ

আয়াত 91

অর্থের অনুবাদতবে তাকে বলা হবে, তোমাকে সালাম যেহেতু তুমি ডান দিকের একজন ৷’

وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ

আয়াত 92

অর্থের অনুবাদকিন্তু সে যদি হয় মিথ্যারোপকারী, বিভ্রান্তদের একজন

فَنُزُلࣱ مِّنۡ حَمِيمࣲ‏

আয়াত 93

অর্থের অনুবাদতবে তার আপ্যায়ন হবে অতি উষ্ণ পানির

وَتَصۡلِيَةُ جَحِيمٍ

আয়াত 94

অর্থের অনুবাদএবং দহন জাহান্নামের

إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ

আয়াত 95

অর্থের অনুবাদনিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।

فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ

আয়াত 96

অর্থের অনুবাদঅতএব আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন [১]।

সেটিংস