কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الرَّحْمٰنِ

Ar-Rahmaan

সূরা 55আয়াত 78 অবতীর্ণ মাদানীপারা 27–27

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

ٱلرَّحۡمَٰنُ

আয়াত 1

অর্থের অনুবাদআর-রাহমান [১]

عَلَّمَ ٱلۡقُرۡءَانَ

আয়াত 2

অর্থের অনুবাদতিনিই শিক্ষা দিয়েছেন কুরআন [১]

خَلَقَ ٱلۡإِنسَٰنَ

আয়াত 3

অর্থের অনুবাদতিনিই সৃষ্টি করেছেন মানুষ [১]

عَلَّمَهُ ٱلۡبَيَانَ

আয়াত 4

অর্থের অনুবাদতিনিই তাকে শিখিয়েছেন ভাষা [১]

ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانࣲ‏

আয়াত 5

অর্থের অনুবাদসূর্য ও চাঁদ আবর্তন করে নির্ধারিত হিসেবে [১]

وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ

আয়াত 6

অর্থের অনুবাদআর তৃণলতা ও বৃক্ষাদি সাজদা করছে [১]

وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ

আয়াত 7

অর্থের অনুবাদআর আসমান, তিনি তাকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন দাঁড়িপাল্লা

أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ

আয়াত 8

অর্থের অনুবাদযাতে তোমরা সীমালজান না কর দাঁড়িপাল্লায়।

وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ

আয়াত 9

অর্থের অনুবাদআর তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না।

وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ

আয়াত 10

অর্থের অনুবাদআর যমীন, তিনি তা স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য

فِيهَا فَٰكِهَةࣱ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ

আয়াত 11

অর্থের অনুবাদএতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ যার ফল আবরণযুক্ত

وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ

আয়াত 12

অর্থের অনুবাদআর আছে খোসা বিশিষ্ট দানা [১] ও সুগন্ধ ফুল [২]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 13

অর্থের অনুবাদঅতএব, তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে [১] মিথ্যারোপ করবে [২]

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلࣲ كَٱلۡفَخَّارِ

আয়াত 14

অর্থের অনুবাদমানুষকে তিনি সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির মত [১]

وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجࣲ مِّن نَّارࣲ‏

আয়াত 15

অর্থের অনুবাদএবং জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম আগুনের শিখা থেকে [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 16

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে

رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ

আয়াত 17

অর্থের অনুবাদতিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 18

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোনো অনুগ্রহে মিথ্যারোপ করবে

مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ

আয়াত 19

অর্থের অনুবাদতিনি প্রবাহিত করেন দুই সমুদ্র যারা পরস্পর মিলিত হয়

بَيۡنَهُمَا بَرۡزَخࣱ لَّا يَبۡغِيَانِ

আয়াত 20

অর্থের অনুবাদকিন্তু তাদের উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না [১]

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 21

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে

يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ

আয়াত 22

অর্থের অনুবাদউভয় সমুদ্র হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 23

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে

وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ

আয়াত 24

অর্থের অনুবাদআর সাগরে বিচরণশীল পৰ্বতপ্ৰমাণ নৌযানসমূহ তাঁরই (নিয়ন্ত্রণাধীন) [১]

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 25

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে

كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانࣲ‏

আয়াত 26

অর্থের অনুবাদভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছুই নশ্বর [১]

وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ

আয়াত 27

অর্থের অনুবাদআর অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা [১], যিনি মহিমাময়, মহানুভব [২]

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 28

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রাবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে

يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنࣲ‏

আয়াত 29

অর্থের অনুবাদআসমানসমূহ ও যমীনে যারা আছে সবাই তাঁর কাছে প্ৰাথী [১], তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজে রত [২]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 30

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ

আয়াত 31

অর্থের অনুবাদহে মানুষ ও জিন! আমরা অচিরেই তোমাদের (হিসাব-নিকাশের) প্রতি মনোনিবেশ করব [১]

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 32

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنࣲ‏

আয়াত 33

অর্থের অনুবাদহে জিন ও মানব সম্প্রদায়! আসমানসমূহ ও যমীনের সীমা তোমরা যদি অতিক্রম করতে পার অতিক্রম কর, কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সনদ ছাড়া [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 34

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظࣱ مِّن نَّارࣲ وَنُحَاسࣱ فَلَا تَنتَصِرَانِ

আয়াত 35

অর্থের অনুবাদতোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে আগুনের শিখা ও ধুম্রপুঞ্জ [১], তখন তোমরা প্রতিরোধ করতে পারবেনা।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 36

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةࣰ كَٱلدِّهَانِ

আয়াত 37

অর্থের অনুবাদযেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মত লাল চামড়ার রূপ ধারণ করবে [১]

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 38

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

فَيَوۡمَئِذࣲ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسࣱ وَلَا جَآنࣱّ‏

আয়াত 39

অর্থের অনুবাদঅতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, না জিনকে [১]

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 40

অর্থের অনুবাদকাজেই তোমারা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ

আয়াত 41

অর্থের অনুবাদঅপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণ থেকে [১], অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে মাথার সামনের চুল ও পা ধরে [২]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 42

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে

هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ

আয়াত 43

অর্থের অনুবাদএটাই সে জাহান্নাম, যাতে অপরাধীরা মিথ্যারোপ করত

يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانࣲ‏

আয়াত 44

অর্থের অনুবাদতারা জাহান্নামের আগুল ও ফুটন্ত পানির মধ্যে ঘুরোঘুরি করবে [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 45

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ

আয়াত 46

অর্থের অনুবাদআর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি উদ্যান [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 47

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

ذَوَاتَآ أَفۡنَانࣲ‏

আয়াত 48

অর্থের অনুবাদউভয়ই বহু শাখা-পল্লববিশিষ্ট [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 49

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে

فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ

আয়াত 50

অর্থের অনুবাদউভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্রবণ [১]

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 51

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةࣲ زَوۡجَانِ

আয়াত 52

অর্থের অনুবাদউভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 53

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقࣲۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانࣲ‏

আয়াত 54

অর্থের অনুবাদসেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাশে যার অভ্যন্তরভাগ হবে পুরু রেশমের। আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 55

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسࣱ قَبۡلَهُمۡ وَلَا جَآنࣱّ‏

আয়াত 56

অর্থের অনুবাদসেসবের মাঝে রয়েছে বহু আনত নয়না, যাদেরকে আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 57

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ

আয়াত 58

অর্থের অনুবাদতারা যেন পদ্মরাগ ও প্রবাল।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 59

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ

আয়াত 60

অর্থের অনুবাদইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কী হতে পারে [১]

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 61

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

وَمِن دُونِهِمَا جَنَّتَانِ

আয়াত 62

অর্থের অনুবাদএ উদ্যান দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 63

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

مُدۡهَآمَّتَانِ

আয়াত 64

অর্থের অনুবাদঘন সবুজ এ উদ্যান দুটি [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 65

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ

আয়াত 66

অর্থের অনুবাদউভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 67

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

فِيهِمَا فَٰكِهَةࣱ وَنَخۡلࣱ وَرُمَّانࣱ‏

আয়াত 68

অর্থের অনুবাদসেখানে রয়েছে ফলমূল---খেজুর ও আনার।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 69

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانࣱ‏

আয়াত 70

অর্থের অনুবাদসে উদ্যানসমূহের মাঝে রয়েছে চরিত্রবর্তী, অনিন্দ্য সুন্দরীগণ [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 71

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

حُورࣱ مَّقۡصُورَٰتࣱ فِي ٱلۡخِيَامِ

আয়াত 72

অর্থের অনুবাদতারা হূর, তাঁবুতে সুরক্ষিতা [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 73

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسࣱ قَبۡلَهُمۡ وَلَا جَآنࣱّ‏

আয়াত 74

অর্থের অনুবাদএদেরকে এর আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 75

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرࣲ وَعَبۡقَرِيٍّ حِسَانࣲ‏

আয়াত 76

অর্থের অনুবাদতারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে [১]।

فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

আয়াত 77

অর্থের অনুবাদকাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্‌ অনুগ্রহে মিথ্যারোপ করবে

تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ

আয়াত 78

অর্থের অনুবাদকত বরকতময় আপনার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব [১]

সেটিংস