কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الطَّارِقِ

At-Taariq

সূরা 86আয়াত 17 অবতীর্ণ মাক্কীপারা 30–30

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

আয়াত 1

অর্থের অনুবাদশপথ আসমানের এবং রাতে যা আবির্ভূত হয় তার

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ

আয়াত 2

অর্থের অনুবাদআর কিসে আপনাকে জানাবে ‘রাতে যা আবির্ভূত হয়’ তা কী

ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ

আয়াত 3

অর্থের অনুবাদউজ্জ্বল নক্ষত্ৰ [১]।

إِن كُلُّ نَفۡسࣲ لَّمَّا عَلَيۡهَا حَافِظࣱ‏

আয়াত 4

অর্থের অনুবাদপ্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে [১]।

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ

আয়াত 5

অর্থের অনুবাদঅতএব, মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে [১]

خُلِقَ مِن مَّآءࣲ دَافِقࣲ‏

আয়াত 6

অর্থের অনুবাদতাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি হতে [১]

يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ

আয়াত 7

অর্থের অনুবাদএটা নিৰ্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে [১]।

إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرࣱ‏

আয়াত 8

অর্থের অনুবাদনিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম [১]।

يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ

আয়াত 9

অর্থের অনুবাদযেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে [১]

فَمَا لَهُۥ مِن قُوَّةࣲ وَلَا نَاصِرࣲ‏

আয়াত 10

অর্থের অনুবাদসেদিন তার কোনো সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও নয়।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ

আয়াত 11

অর্থের অনুবাদশপথ আসমানের, যা ধারণ করে বৃষ্টি [১]

وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ

আয়াত 12

অর্থের অনুবাদএবং শপথ যমীনের, যা বিদীর্ণ হয় [১]

إِنَّهُۥ لَقَوۡلࣱ فَصۡلࣱ‏

আয়াত 13

অর্থের অনুবাদনিশ্চয় আল-কুরআন মীমাংসাকারী বাণী।

وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ

আয়াত 14

অর্থের অনুবাদএবং এটা নিরর্থক নয় [১]।

إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدࣰ ا

আয়াত 15

অর্থের অনুবাদতারা ভীষণ ষড়যন্ত্র করে [১]

وَأَكِيدُ كَيۡدࣰ ا

আয়াত 16

অর্থের অনুবাদএবং আমিও ভীষণ কৌশল করি [১]।

فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا

আয়াত 17

অর্থের অনুবাদঅতএব, কাফিরদেরকে অবকাশ দিন; তাদেরকে অবকাশ দিন কিছু কালের জন্য [১]।

সেটিংস