سَأَلَ سَآئِلُۢ بِعَذَابࣲ وَاقِعࣲ
আয়াত 1
অর্থের অনুবাদএক ব্যক্তি চাইল, সংঘটিত হোক শাস্তি যা অবধারিত [১]
سُوْرَةُ الْمَعَارِجِ
সূরা 70আয়াত 44 অবতীর্ণ মাক্কীপারা 29–29
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابࣲ وَاقِعࣲ
আয়াত 1
অর্থের অনুবাদএক ব্যক্তি চাইল, সংঘটিত হোক শাস্তি যা অবধারিত [১]
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعࣱ
আয়াত 2
অর্থের অনুবাদকাফিরদের জন্য, এটাকে প্রতিরোধ করার কেউ নেই [১]।
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ
আয়াত 3
অর্থের অনুবাদএটা আসবে আল্লাহর কাছ থেকে, যিনি উর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী [১]।
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمࣲ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةࣲ
আয়াত 4
অর্থের অনুবাদফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় [১] এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর [২] ।
فَٱصۡبِرۡ صَبۡرࣰ ا جَمِيلًا
আয়াত 5
অর্থের অনুবাদকাজেই আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈৰ্য।
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدࣰ ا
আয়াত 6
অর্থের অনুবাদতারা ঐ দিনকে মনে করে সুদূর
وَنَرَىٰهُ قَرِيبࣰ ا
আয়াত 7
অর্থের অনুবাদকিন্তু আমরা দেখছি তা আসন্ন [১]
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ
আয়াত 8
অর্থের অনুবাদসেদিন আকাশ হবে গলিত ধাতুর মত
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ
আয়াত 9
অর্থের অনুবাদএবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمࣰ ا
আয়াত 10
অর্থের অনুবাদএবং সুহৃদ সুহৃদের খোঁজ নেবে না
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ
আয়াত 11
অর্থের অনুবাদতাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ
আয়াত 12
অর্থের অনুবাদআর তার স্ত্রী ও ভাইকে
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ
আয়াত 13
অর্থের অনুবাদআর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعࣰ ا ثُمَّ يُنجِيهِ
আয়াত 14
অর্থের অনুবাদআর যমীনে যারা আছে তাদের সবাইকে, তারপর যাতে এটি তাকে মুক্তি দেয়।
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ
আয়াত 15
অর্থের অনুবাদকখনই নয়, নিশ্চয় এটা লেলিহান আগুন
نَزَّاعَةࣰ لِّلشَّوَىٰ
আয়াত 16
অর্থের অনুবাদযা মাথার চামড়া খসিয়ে দেবে [১]।
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ
আয়াত 17
অর্থের অনুবাদজাহান্নাম সে ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ
আয়াত 18
অর্থের অনুবাদআর যে সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর সংরক্ষিত করে রেখেছিল [১]।
۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
আয়াত 19
অর্থের অনুবাদনিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে [১] ।
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعࣰ ا
আয়াত 20
অর্থের অনুবাদযখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا
আয়াত 21
অর্থের অনুবাদআর যখন কল্যাণ তাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ
إِلَّا ٱلۡمُصَلِّينَ
আয়াত 22
অর্থের অনুবাদতবে সালাত আদায়কারীগণ ছাড়া [১]
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ
আয়াত 23
অর্থের অনুবাদযারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত [১]
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقࣱّ مَّعۡلُومࣱ
আয়াত 24
অর্থের অনুবাদআর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ
আয়াত 25
অর্থের অনুবাদযাচ্ঞাকারী ও বঞ্চিতের
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
আয়াত 26
অর্থের অনুবাদআর যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ
আয়াত 27
অর্থের অনুবাদআর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونࣲ
আয়াত 28
অর্থের অনুবাদনিশ্চয় তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায় না
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ
আয়াত 29
অর্থের অনুবাদআর যারা নিজেদের যৌনাঙ্গসমূহের হিফাযতকারী [১]
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ
আয়াত 30
অর্থের অনুবাদতাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, এতে তারা নিন্দনীয় হবে না—
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ
আয়াত 31
অর্থের অনুবাদতবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ
আয়াত 32
অর্থের অনুবাদআর যারা তাদের আমানতও প্রতিশ্রুতি রক্ষাকারী [১]
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ
আয়াত 33
অর্থের অনুবাদআর যারা তাদের সাক্ষ্যসমূহে অটল [১]
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ
আয়াত 34
অর্থের অনুবাদআর যারা তাদের সালাতের হিফাযত করে ---[১]
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتࣲ مُّكۡرَمُونَ
আয়াত 35
অর্থের অনুবাদতারাই সম্মানিত হবে জান্নাতসমূহে।
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ
আয়াত 36
অর্থের অনুবাদকাফিরদের হল কি যে, তারা আপনার দিকে ছুটে আসছে
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
আয়াত 37
অর্থের অনুবাদডান ও বাম দিক থেকে, দলে দলে।
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيࣲٕ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمࣲ
আয়াত 38
অর্থের অনুবাদতাদের প্রত্যেকে কি এ প্রত্যাশা করে যে, তাকে প্রবেশ করানো হবে প্রাচুর্যময় জান্নাতে
كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ
আয়াত 39
অর্থের অনুবাদকখনো নয় [১] , আমরা তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি তা তারা জানে [২]।
فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ
আয়াত 40
অর্থের অনুবাদঅতএব, আমি শপথ করছি উদয়াচলসমূহ এবং অস্তাচলসমূহের রবের – অবশ্যই আমরা সক্ষম [১]
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرࣰ ا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
আয়াত 41
অর্থের অনুবাদতাদের চেয়ে উৎকৃষ্টদেরকে তাদের স্থলবর্তী করতে এবং এতে আমরা অক্ষম নই।
فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ
আয়াত 42
অর্থের অনুবাদঅতএব তাদেরকে বাক-বিতণ্ডা ও খেল-তামাশায় মত্ত থাকতে দিন– যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয় তার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত।
يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعࣰ ا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبࣲ يُوفِضُونَ
আয়াত 43
অর্থের অনুবাদসেদিন তারা কবর থেকে বের হবে দ্রুতবেগে, মনে হবে তারা কোনো লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةࣱۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ
আয়াত 44
অর্থের অনুবাদঅবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সে দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে।