نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ
আয়াত 1
অর্থের অনুবাদনূন---শপথ কলমের [১] এবং তারা যা লিপিবদ্ধ করে তার
سُوْرَةُ الْقَلَمِ
সূরা 68আয়াত 52 অবতীর্ণ মাক্কীপারা 29–29
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ
আয়াত 1
অর্থের অনুবাদনূন---শপথ কলমের [১] এবং তারা যা লিপিবদ্ধ করে তার
مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونࣲ
আয়াত 2
অর্থের অনুবাদআপনার রবের অনুগ্রহে আপনি উন্মাদ নন।
وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونࣲ
আয়াত 3
অর্থের অনুবাদআর নিশ্চয় আপনার জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمࣲ
আয়াত 4
অর্থের অনুবাদআর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন [১] ।
فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ
আয়াত 5
অর্থের অনুবাদঅতঃপর অচিরেই আপনি দেখবেন এবং তারাও দেখবে
بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ
আয়াত 6
অর্থের অনুবাদতোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত [১]।
إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ
আয়াত 7
অর্থের অনুবাদনিশ্চয় আপনার রব সম্যক অবগত আছেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি সম্যক জানেন তাদেরকে, যারা হিদায়াতপ্রাপ্ত।
فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ
আয়াত 8
অর্থের অনুবাদকাজেই আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।
وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ
আয়াত 9
অর্থের অনুবাদতারা কামনা করে যে, আপনি আপোষকামী হোন, তাহলে তারাও আপোষকামী হবে
وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافࣲ مَّهِينٍ
আয়াত 10
অর্থের অনুবাদআর আপনি আনুগত্য করবেন না প্ৰত্যেক এমন ব্যক্তির যে অধিক শপথ কারী, লাঞ্ছিত
هَمَّازࣲ مَّشَّآءِۭ بِنَمِيمࣲ
আয়াত 11
অর্থের অনুবাদপিছনে নিন্দাকারী, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় [১]
مَّنَّاعࣲ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ
আয়াত 12
অর্থের অনুবাদকল্যাণের কাজে বাধা দানকারী, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ
عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ
আয়াত 13
অর্থের অনুবাদরূঢ় স্বভাব [১] এবং তদুপরি কুখ্যাত [২]
أَن كَانَ ذَا مَالࣲ وَبَنِينَ
আয়াত 14
অর্থের অনুবাদএজন্যে যে, সে ধন-সম্পদ ও সন্তান – সন্ততিতে সমৃদ্ধশালী।
إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
আয়াত 15
অর্থের অনুবাদযখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, ‘এ তো পূর্ববতীদের কল্প-কাহিনী মাত্ৰ।’
سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ
আয়াত 16
অর্থের অনুবাদআমরা অবশ্যই তার শুঁড় দাগিয়ে দেব।
إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ
আয়াত 17
অর্থের অনুবাদআমরা তো তাদেরকে পরীক্ষা করেছি [১], যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান-অধিপতিদেরকে, যখন তারা শপথ করেছিল যে, তারা প্ৰত্যুষে আহরণ করবে বাগানের ফল
وَلَا يَسۡتَثۡنُونَ
আয়াত 18
অর্থের অনুবাদএবং তারা ‘ইন্শাআল্লাহ্’ বলেনি।
فَطَافَ عَلَيۡهَا طَآئِفࣱ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ
আয়াত 19
অর্থের অনুবাদঅতঃপর আপনার রবের কাছ থেকে এক বিপর্যয় হানা দিল সে উদ্যানে, যখন তারা ছিল ঘুমন্ত।
فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ
আয়াত 20
অর্থের অনুবাদফলে তা পুড়ে গিয়ে কালোবর্ণ ধারণ করল।
فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ
আয়াত 21
অর্থের অনুবাদপ্রত্যুষে তারা একে অন্যকে ডেকে বলল
أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ
আয়াত 22
অর্থের অনুবাদ‘তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল তোমাদের বাগানে চল।’
فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ
আয়াত 23
অর্থের অনুবাদতারপর তারা চলল নিম্নস্বরে কথা বলতে বলতে
أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينࣱ
আয়াত 24
অর্থের অনুবাদ‘আজ সেখানে যেন তোমাদের কাছে কোনো মিসকীন প্ৰবেশ করতে না পারে।’
وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدࣲ قَٰدِرِينَ
আয়াত 25
অর্থের অনুবাদআর তারা নিবৃত্ত করতে সক্ষম ---- এ বিশ্বাস নিয়ে বাগানে যাত্রা করল।
فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ
আয়াত 26
অর্থের অনুবাদঅতঃপর তারা যখন বাগানের অবস্থা দেখতে পেল, তখন বলল, ‘নিশ্চয় আমরা পথ হারিয়ে ফেলেছি।’
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
আয়াত 27
অর্থের অনুবাদ‘বরং আমরা তো বঞ্চিত।’
قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ
আয়াত 28
অর্থের অনুবাদতাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছনা কেন ?’
قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
আয়াত 29
অর্থের অনুবাদতারা বলল ‘আমরা আমাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো যালিম ছিলাম।”
فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضࣲ يَتَلَٰوَمُونَ
আয়াত 30
অর্থের অনুবাদতারপর তারা একে অন্যের প্রতি দোষারোপ করতে লাগল।
قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ
আয়াত 31
অর্থের অনুবাদতারা বলল, ‘হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী।
عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرࣰ ا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ
আয়াত 32
অর্থের অনুবাদসম্ভবতঃ আমাদের রব এ থেকে উৎকৃষ্টতর বিনিময় দেবেন; নিশ্চয় আমরা আমাদের রবের অভিমুখী হলাম।’
كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
আয়াত 33
অর্থের অনুবাদশাস্তি এরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি তারা জানত [১]
إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ
আয়াত 34
অর্থের অনুবাদনিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত তাদের রবের কাছে।
أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ
আয়াত 35
অর্থের অনুবাদতবে কি আমরা মুসলিমদেরকে (অনুগতদেরকে) অপরাধীদের সমান গণ্য করব
مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ
আয়াত 36
অর্থের অনুবাদতোমাদের কী হয়েছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ
أَمۡ لَكُمۡ كِتَٰبࣱ فِيهِ تَدۡرُسُونَ
আয়াত 37
অর্থের অনুবাদতোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন কর
إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
আয়াত 38
অর্থের অনুবাদযে, নিশ্চয় তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ কর
أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ
আয়াত 39
অর্থের অনুবাদঅথবা তোমাদের কি আমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রয়েছে যে, তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে
سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ
আয়াত 40
অর্থের অনুবাদআপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদের মধ্যে এ দাবির যিম্মাদার কে
أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ
আয়াত 41
অর্থের অনুবাদঅথবা তাদের কি (আল্লাহর সাথে) অনেক শরীক আছে ? থাকলে তারা তাদের শরীকগুলোকে উপস্থিত করুক --- যদি তারা সত্যবাদী হয়।
يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقࣲ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ
আয়াত 42
অর্থের অনুবাদস্মরণ করুন, সে দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হবে [১], সেদিন তাদেরকে ডাকা হবে সাজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةࣱۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ
আয়াত 43
অর্থের অনুবাদতাদের দৃষ্টি অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে ডাকা হত সাজদা করতে।
فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ
আয়াত 44
অর্থের অনুবাদঅতএব, ছেড়ে দিন আমাকে এবং যারা এ বাণীতে মিথ্যারোপ করে তাদেরকে, আমরা তাদেরকে ক্রমে ক্রমে ধরব এমনভাবে যে, তারা জানতে পারবে না।
وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ
আয়াত 45
অর্থের অনুবাদআর আমি তাদেরকে সময় দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।
أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرࣰ ا فَهُم مِّن مَّغۡرَمࣲ مُّثۡقَلُونَ
আয়াত 46
অর্থের অনুবাদআপনি কি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছেন যে, তা তাদের কাছে দুর্বহ দণ্ড মনে হয়
أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ
আয়াত 47
অর্থের অনুবাদনাকি তাদের কাছে গায়েবের জ্ঞান আছে যে, তারা তা লিখে রাখে
فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومࣱ
আয়াত 48
অর্থের অনুবাদঅতএব, আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের নির্দেশের অপেক্ষায়, আর আপনি মাছওয়ালার ন্যায় হবেন না, যখন তিনি বিষাদ আচ্ছন্ন অবস্থায় আহ্বান করেছিলেন [১]।
لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةࣱ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومࣱ
আয়াত 49
অর্থের অনুবাদযদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত তবে তিনি লাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত হতেন উন্মুক্ত প্ৰান্তরে।
فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ
আয়াত 50
অর্থের অনুবাদঅতঃপর তার রব তাকে মনোনীত করে তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।
وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونࣱ
আয়াত 51
অর্থের অনুবাদআর কাফিররা যখন কুরআন শোনে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আপনাকে আছড়ে ফেলবে এবং বলে, ‘এ তো এক পাগল।’
وَمَا هُوَ إِلَّا ذِكۡرࣱ لِّلۡعَٰلَمِينَ
আয়াত 52
অর্থের অনুবাদঅথচ তা [১] তো কেবল সৃষ্টিকুলের জন্য উপদেশ।