কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الصَّافَّاتِ

As-Saaffaat

সূরা 37আয়াত 182 অবতীর্ণ মাক্কীপারা 23–23

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلصَّٰٓفَّٰتِ صَفࣰّ ا

আয়াত 1

অর্থের অনুবাদশপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান [১]

فَٱلزَّٰجِرَٰتِ زَجۡرࣰ ا

আয়াত 2

অর্থের অনুবাদঅতঃপর যারা কঠোর পরিচালক [১]

فَٱلتَّٰلِيَٰتِ ذِكۡرًا

আয়াত 3

অর্থের অনুবাদআর যারা 'যিকর' আবৃত্তিতে রত- [১]

إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدࣱ‏

আয়াত 4

অর্থের অনুবাদনিশ্চয় তোমাদের ইলাহ্ এক

رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ

আয়াত 5

অর্থের অনুবাদযিনি আসমানসমূহ, যমীন ও তাদের অন্তর্বর্তী সবকিছুর রব এবং রব সকল উদয়স্থলের [১]।

إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ

আয়াত 6

অর্থের অনুবাদনিশ্চয় আমরা কাছের আসমানকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি [১]

وَحِفۡظࣰ ا مِّن كُلِّ شَيۡطَٰنࣲ مَّارِدࣲ‏

আয়াত 7

অর্থের অনুবাদএবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে [১]।

لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبࣲ‏

আয়াত 8

অর্থের অনুবাদফলে তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পারে না [১]। আর তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সব দিক থেকে

دُحُورࣰ اۖ وَلَهُمۡ عَذَابࣱ وَاصِبٌ

আয়াত 9

অর্থের অনুবাদবিতাড়নের জন্য [১] এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি।

إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابࣱ ثَاقِبࣱ‏

আয়াত 10

অর্থের অনুবাদতবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাদ্ধাবন করে।

فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينࣲ لَّازِبِۭ

আয়াত 11

অর্থের অনুবাদসুতরাং তাদেরকে জিজ্ঞেস করুন, তারা সৃষ্টিতে দৃঢ়তর, না আমরা অন্য যা কিছু সৃষ্টি করেছি তা [১]? তাদেরকে তো আমরা সৃষ্টি করেছি আঠাল মাটি হতে।

بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ

আয়াত 12

অর্থের অনুবাদআপনি তো বিস্ময় বোধ করছেন, আর তারা করছে বিদ্রূপ [১]।

وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ

আয়াত 13

অর্থের অনুবাদএবং যখন তাদেরকে উপদেশ দেয়া হয়, তখন তারা তা গ্রহণ করে না।

وَإِذَا رَأَوۡاْ ءَايَةࣰ يَسۡتَسۡخِرُونَ

আয়াত 14

অর্থের অনুবাদআর যখন তারা কোনো নিদর্শন দেখে, তখন তারা উপহাস করে

وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرࣱ مُّبِينٌ

আয়াত 15

অর্থের অনুবাদএবং বলে, 'এটা তো এক সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।

أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابࣰ ا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ

আয়াত 16

অর্থের অনুবাদআমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব

أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ

আয়াত 17

অর্থের অনুবাদএবং আমাদের পিতৃপুরুষরাও?’

قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ

আয়াত 18

অর্থের অনুবাদবলুন, ‘হ্যাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।

فَإِنَّمَا هِيَ زَجۡرَةࣱ وَٰحِدَةࣱ فَإِذَا هُمۡ يَنظُرُونَ

আয়াত 19

অর্থের অনুবাদঅতঃপর তা তো একটিমাত্ৰ প্ৰচণ্ড ধমক---আর তখনই তারা দেখবে [১]

وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ

আয়াত 20

অর্থের অনুবাদএবং তারা বলবে, 'হায়, দুর্ভোগ আমাদের! এটাই তো প্রতিদান দিবস।

هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

আয়াত 21

অর্থের অনুবাদএটাই ফয়সালার দিন, যার প্রতি তোমরা মিথ্যা আরোপ করতে।

۞ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ

আয়াত 22

অর্থের অনুবাদ(ফেরেশতাদেরকে বলা হবে,) 'একত্র কর যালিম [১] ও তাদের সহচরদেরকে [২] এবং তাদেরক, যাদের 'ইবাদত করত তারা

مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ

আয়াত 23

অর্থের অনুবাদআল্লাহর পরিবর্তে। আর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে [১]

وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ

আয়াত 24

অর্থের অনুবাদআর তাদেরকে থামাও, কারণ তাদেরকে তো প্রশ্ন করা হবে।

مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ

আয়াত 25

অর্থের অনুবাদতোমাদের কী হল যে, তোমরা একে অন্যের সাহায্য করছ না

بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ

আয়াত 26

অর্থের অনুবাদবস্তুত তারা হবে আজ আতাসমৰ্পণকারী।

وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضࣲ يَتَسَآءَلُونَ

আয়াত 27

অর্থের অনুবাদআর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে

قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ

আয়াত 28

অর্থের অনুবাদতারা বলবে, 'তোমরা তো তোমাদের শপথ নিয়ে আমাদের কাছে আসতে [১]।

قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ

আয়াত 29

অর্থের অনুবাদতারা (নেতৃস্থানীয় কাফেররা) বলবে, 'বরং তোমরা তো মুমিন ছিলে না

وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمࣰ ا طَٰغِينَ

আয়াত 30

অর্থের অনুবাদএবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।

فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ

আয়াত 31

অর্থের অনুবাদতাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথা সত্য হয়েছে, নিশ্চয় আমরা শাস্তি আস্বাদন করব।

فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ

আয়াত 32

অর্থের অনুবাদসুতরাং আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।

فَإِنَّهُمۡ يَوۡمَئِذࣲ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ

আয়াত 33

অর্থের অনুবাদঅতঃপর তারা সবাই সেদিন শাস্তির শরীক হবে।

إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ

আয়াত 34

অর্থের অনুবাদনিশ্চয় আমরা অপরাধীদের সাথে এরূপ করে থাকি।

إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ

আয়াত 35

অর্থের অনুবাদতাদেরকে 'আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’ বলা হলে তারা অহংকার করত [১]

وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرࣲ مَّجۡنُونِۭ

আয়াত 36

অর্থের অনুবাদএবং বলত, 'আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহদেরকে বর্জন করব

بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ

আয়াত 37

অর্থের অনুবাদবরং তিনি তো সত্য নিয়ে এসেছেন এবং তিনি রাসূলদেরকে সত্য বলে স্বীকার করেছেন।

إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ

আয়াত 38

অর্থের অনুবাদতোমরা অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী হবে

وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

আয়াত 39

অর্থের অনুবাদএবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

আয়াত 40

অর্থের অনুবাদতবে তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা।

أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقࣱ مَّعۡلُومࣱ‏

আয়াত 41

অর্থের অনুবাদতাদের জন্য আছে নির্ধারিত রিযিক

فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ

আয়াত 42

অর্থের অনুবাদফলমূল; আর তারা হবে সম্মানিত

فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ

আয়াত 43

অর্থের অনুবাদনেয়ামত-পূর্ণ জান্নাতে

عَلَىٰ سُرُرࣲ مُّتَقَٰبِلِينَ

আয়াত 44

অর্থের অনুবাদমুখোমুখি হয়ে আসনে আসীন হবে।

يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسࣲ مِّن مَّعِينِۭ

আয়াত 45

অর্থের অনুবাদতাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্ৰ [১]

بَيۡضَآءَ لَذَّةࣲ لِّلشَّٰرِبِينَ

আয়াত 46

অর্থের অনুবাদশুভ্ৰ উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু।

لَا فِيهَا غَوۡلࣱ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ

আয়াত 47

অর্থের অনুবাদতাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না

وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينࣱ‏

আয়াত 48

অর্থের অনুবাদতাদের সঙ্গে থাকবে আনতনয়না [১] ডাগর চোখ বিশিষ্টা [২] (হুরীগণ)।

كَأَنَّهُنَّ بَيۡضࣱ مَّكۡنُونࣱ‏

আয়াত 49

অর্থের অনুবাদতারা যেন সুরক্ষিত ডিম্ব [১]।

فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضࣲ يَتَسَآءَلُونَ

আয়াত 50

অর্থের অনুবাদঅতঃপর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে

قَالَ قَآئِلࣱ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينࣱ‏

আয়াত 51

অর্থের অনুবাদতাদের কেউ বলবে, 'আমার ছিল এক সঙ্গী

يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ

আয়াত 52

অর্থের অনুবাদ‘সে বলত, 'তুমি কি তাদের অন্তর্ভুক যারা বিশ্বাস করে যে

أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابࣰ ا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ

আয়াত 53

অর্থের অনুবাদ‘আমরা যখন মরে যাব এবং আমরা মাটি ও অস্থিতে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে?’

قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ

আয়াত 54

অর্থের অনুবাদআল্লাহ্‌ বলবেন, 'তোমরা কি তাকে দেখতে চাও?’

فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ

আয়াত 55

অর্থের অনুবাদঅতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে

قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ

আয়াত 56

অর্থের অনুবাদবলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে

وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ

আয়াত 57

অর্থের অনুবাদআমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো হাযিরকৃত [১] ব্যক্তিদের মধ্যে শামিল হতাম।

أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ

আয়াত 58

অর্থের অনুবাদআমাদের তো আর মৃত্যু হবে না

إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ

আয়াত 59

অর্থের অনুবাদপ্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেয়া হবে না

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

আয়াত 60

অর্থের অনুবাদএটা তো অবশ্যই মহাসাফল্য।

لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ

আয়াত 61

অর্থের অনুবাদএরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা

أَذَٰلِكَ خَيۡرࣱ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ

আয়াত 62

অর্থের অনুবাদআপ্যায়নের জন্য কি এটাই শ্রেয়, না যাক্কুম গাছ

إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةࣰ لِّلظَّٰلِمِينَ

আয়াত 63

অর্থের অনুবাদযালিমদের জন্য আমরা এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ

إِنَّهَا شَجَرَةࣱ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ

আয়াত 64

অর্থের অনুবাদএ গাছ উদ্‌গত হয় জাহান্নামের তলদেশ থেকে

طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ

আয়াত 65

অর্থের অনুবাদএর মোচা যেন শয়তানের মাথা

فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ

আয়াত 66

অর্থের অনুবাদতারা তো এটা থেকে খাবে এবং উদর পূর্ণ করবে এটা দিয়ে [১]।

ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبࣰ ا مِّنۡ حَمِيمࣲ‏

আয়াত 67

অর্থের অনুবাদতদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।

ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ

আয়াত 68

অর্থের অনুবাদতারপর তাদের প্রত্যাবর্তন হবে প্ৰজ্বলিত আগুনেরই দিকে।

إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ

আয়াত 69

অর্থের অনুবাদতারা তো তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী

فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ

আয়াত 70

অর্থের অনুবাদঅতঃপর তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিল [১]।

وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ

আয়াত 71

অর্থের অনুবাদআর অবশ্যই তাদের আগে পূর্ববতীদের বেশীর ভাগ বিপথগামী হয়েছিল

وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ

আয়াত 72

অর্থের অনুবাদআর অবশ্যই আমরা তাদের মধ্যে সতর্ককারী পাঠিয়েছিলাম।

فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ

আয়াত 73

অর্থের অনুবাদকাজেই লক্ষ্য করুন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণাম কী হয়েছিল

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

আয়াত 74

অর্থের অনুবাদতবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র [১]।

وَلَقَدۡ نَادَىٰنَا نُوحࣱ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ

আয়াত 75

অর্থের অনুবাদআর অবশ্যই নূহ আমাদেরকে ডেকেছিলেন, অতঃপর (দেখুন) আমরা কত উত্তম সাড়াদানকারী।

وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ

আয়াত 76

অর্থের অনুবাদআর তাকে এবং তার পরিবারবর্গকে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে।

وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ

আয়াত 77

অর্থের অনুবাদআর তার বংশধরদেরকেই আমরা বিদ্যমান রেখেছি (বংশপরম্পরায়) [১]

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ

আয়াত 78

অর্থের অনুবাদআর আমরা পরবর্তীদের মধ্যে তার জন্য সুখ্যাতি রেখেছি।

سَلَٰمٌ عَلَىٰ نُوحࣲ فِي ٱلۡعَٰلَمِينَ

আয়াত 79

অর্থের অনুবাদসমগ্র সৃষ্টির মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

আয়াত 80

অর্থের অনুবাদনিশ্চয় আমরা এভাবে মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ

আয়াত 81

অর্থের অনুবাদনিশ্চয় তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।

ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ

আয়াত 82

অর্থের অনুবাদতারপর অন্য সকলকে আমরা নিমজ্জিত করেছিলাম।

۞وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ

আয়াত 83

অর্থের অনুবাদআর ইবরাহীম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত [১]।

إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبࣲ سَلِيمٍ

আয়াত 84

অর্থের অনুবাদস্মরণ করুন, যখন তিনি তার রবের কাছে উপস্থিত হয়েছিলেন বিশুদ্ধচিত্তে [১]

إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ

আয়াত 85

অর্থের অনুবাদযখন তিনি তার পিতা ও তার সম্পপ্রদায়কে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমরা কিসের ইবাদাত করছ

أَئِفۡكًا ءَالِهَةࣰ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ

আয়াত 86

অর্থের অনুবাদতোমার কি আল্লাহর পরিবর্তে অলীক ইলাহ্‌গুলোকে চাও

فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

আয়াত 87

অর্থের অনুবাদ‘তাহলে সকলসৃষ্টির রব সম্বন্ধে তোমাদের ধারণা কী [১] ?’

فَنَظَرَ نَظۡرَةࣰ فِي ٱلنُّجُومِ

আয়াত 88

অর্থের অনুবাদঅতঃপর তিনি তারকারাজির দিকে একবার তাকালেন

فَقَالَ إِنِّي سَقِيمࣱ‏

আয়াত 89

অর্থের অনুবাদএবং বললেন, 'নিশ্চয় আমি অসুস্থ [১]।

فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ

আয়াত 90

অর্থের অনুবাদঅতঃপর তারা তাকে পিছনে রেখে চলে গেল।

فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ

আয়াত 91

অর্থের অনুবাদপরে তিনি চুপিচুপি তাদের দেবতাগুলোর কাছে গেলেন এবং বললেন, 'তোমরা খাদ্য গ্রহণ করছ না কেন

مَا لَكُمۡ لَا تَنطِقُونَ

আয়াত 92

অর্থের অনুবাদতোমাদের কী হয়েছে যে তোমরা কথা বল না

فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ

আয়াত 93

অর্থের অনুবাদঅতঃপর তিনি তাদের উপর সবলে আঘাত হানলেন।

فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ

আয়াত 94

অর্থের অনুবাদতখন ঐ লোকগুলো তার দিকে ছুটে আসল।

قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ

আয়াত 95

অর্থের অনুবাদতিনি বললেন, 'তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ কর তোমরা কি তাদেরই ইবাদাত কর

وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ

আয়াত 96

অর্থের অনুবাদঅথচ আল্লাহ্ই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী কর তাও [১]।

قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنࣰ ا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ

আয়াত 97

অর্থের অনুবাদতারা বলল, 'এর জন্য এক ইমারত নির্মাণ কর, তারপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।

فَأَرَادُواْ بِهِۦ كَيۡدࣰ ا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ

আয়াত 98

অর্থের অনুবাদএভাবে তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; কিন্তু আমরা তাদেরকে খুবই হেয় করে দিলাম [১]।

وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ

আয়াত 99

অর্থের অনুবাদতিনি বললেন, 'আমি আমার রবের দিকে চললাম [১], তিনি আমাকে অবশ্যই হেদায়াত করবেন

رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ

আয়াত 100

অর্থের অনুবাদহে আমার রব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।

فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمࣲ‏

আয়াত 101

অর্থের অনুবাদঅতঃপর আমরা তাকে এক সহিষ্ণু পুত্রের সুসংবাদ দিলাম [১]।

فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ

আয়াত 102

অর্থের অনুবাদঅতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপনীত হলেন, তখন ইবরাহীম বললেন, 'হে প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি [১], এখন তোমার অভিমত কী বল?' তিনি বললেন, 'হে আমার পিতা! আপনি যা আদেশপ্ৰাপ্ত হয়েছেন তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।

فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ

আয়াত 103

অর্থের অনুবাদঅতঃপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন [১] এবং ইবরাহীম তার পুত্রকে উপুড় করে শায়িত করলেন

وَنَٰدَيۡنَٰهُ أَن يَٰٓإِبۡرَٰهِيمُ

আয়াত 104

অর্থের অনুবাদতখন আমরা তাকে ডেকে বললাম, ‘হে ইবরাহীম

قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

আয়াত 105

অর্থের অনুবাদআপনি তো স্বপ্নের আদেশ সত্যই পালন করলেন!’---এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَٰٓؤُاْ ٱلۡمُبِينُ

আয়াত 106

অর্থের অনুবাদনিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা।

وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمࣲ‏

আয়াত 107

অর্থের অনুবাদআর আমরা তাকে মুক্ত করলাম এক বড় যবেহ এর বিনিময়ে।

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ

আয়াত 108

অর্থের অনুবাদআর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ

আয়াত 109

অর্থের অনুবাদইবরাহীমের উপর শান্তি বৰ্ষিত হোক।

كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

আয়াত 110

অর্থের অনুবাদএভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ

আয়াত 111

অর্থের অনুবাদনিশ্চয় তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম

وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيࣰّ ا مِّنَ ٱلصَّٰلِحِينَ

আয়াত 112

অর্থের অনুবাদআর আমরা তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, তিনি ছিলেন এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম।

وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنࣱ وَظَالِمࣱ لِّنَفۡسِهِۦ مُبِينࣱ‏

আয়াত 113

অর্থের অনুবাদআর আমরা ইবরাহীমের ওপর বরকত দান করেছিলাম এবং ইসহাকের উপরও; তাদের উভয়ের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক মুহসিন এবং কিছু সংখ্যক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী।

وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ

আয়াত 114

অর্থের অনুবাদআর অবশ্যই আমরা অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের প্রতি

وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ

আয়াত 115

অর্থের অনুবাদএবং তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে [১]।

وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ

আয়াত 116

অর্থের অনুবাদআর আমরা সাহায্য করেছিলাম তাদেরকে, ফলে তারাই হয়েছিল বিজয়ী।

وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ

আয়াত 117

অর্থের অনুবাদআর আমরা উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব [১]।

وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ

আয়াত 118

অর্থের অনুবাদআর উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল পথে।

وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ

আয়াত 119

অর্থের অনুবাদআর আমরা তাদের উভয়ের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ

আয়াত 120

অর্থের অনুবাদমূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

আয়াত 121

অর্থের অনুবাদএভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ

আয়াত 122

অর্থের অনুবাদনিশ্চয় তারা উভয়ে ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।

وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ

আয়াত 123

অর্থের অনুবাদআর নিশ্চয় ইলইয়াস ছিলেন রাসূলগণের একজন [১]।

إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ

আয়াত 124

অর্থের অনুবাদযখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, 'তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না

أَتَدۡعُونَ بَعۡلࣰ ا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ

আয়াত 125

অর্থের অনুবাদতোমরা কি বা'আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা

ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ

আয়াত 126

অর্থের অনুবাদআল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের প্রাক্তন পিতৃপুরুষদেরও রব।

فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ

আয়াত 127

অর্থের অনুবাদকিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল, কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে।

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

আয়াত 128

অর্থের অনুবাদতবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্ৰ।

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ

আয়াত 129

অর্থের অনুবাদআর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ

আয়াত 130

অর্থের অনুবাদইল্‌য়াসীনের [১] উপর শান্তি বৰ্ষিত হোক।

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ

আয়াত 131

অর্থের অনুবাদএভাবেই তো আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ

আয়াত 132

অর্থের অনুবাদতিনি তো ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।

وَإِنَّ لُوطࣰ ا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ

আয়াত 133

অর্থের অনুবাদআর নিশ্চয় লুত ছিলেন রাসূলগণের একজন।

إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ

আয়াত 134

অর্থের অনুবাদস্মরণ করুন, যখন আমরা তাকে ও তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম

إِلَّا عَجُوزࣰ ا فِي ٱلۡغَٰبِرِينَ

আয়াত 135

অর্থের অনুবাদপিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া।

ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ

আয়াত 136

অর্থের অনুবাদঅতঃপর অবশিষ্টদেরকে আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলাম।

وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ

আয়াত 137

অর্থের অনুবাদআর তোমরা তো তাদের ধ্বংসাবশেষগুলো অতিক্রম করে থাক সকালে

وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ

আয়াত 138

অর্থের অনুবাদও সন্ধ্যায় [১]। তবুও কি তোমরা বোঝা না

وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ

আয়াত 139

অর্থের অনুবাদআর নিশ্চয় ইউনুস ছিলেন রাসূলগণের একজন।

إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ

আয়াত 140

অর্থের অনুবাদস্মরণ করুন, যখন তিনি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গেলেন

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ

আয়াত 141

অর্থের অনুবাদঅতঃপর তিনি লটারীতে যোগগান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন [১]।

فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمࣱ‏

আয়াত 142

অর্থের অনুবাদঅতঃপর এক বড় আকারের মাছ তাকে গিলে ফেলল, আর তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল।

فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ

আয়াত 143

অর্থের অনুবাদঅতঃপর তিনি যদি আল্লাহর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না হতেন [১]

لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ

আয়াত 144

অর্থের অনুবাদতাহলে তাকে উত্থানের দিন পর্যন্ত থাকতে হত তার পেটে।

۞فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمࣱ‏

আয়াত 145

অর্থের অনুবাদঅতঃপর ইউনুসকে আমরা নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে [১] এবং তিনি ছিলেন অসুস্থ।

وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةࣰ مِّن يَقۡطِينࣲ‏

আয়াত 146

অর্থের অনুবাদআর আমরা তার উপর ইয়াকতীন [১] প্ৰজাতির এক গাছ উদ্‌গত করলাম

وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ

আয়াত 147

অর্থের অনুবাদআর তাকে আমরা একলক্ষ বা তার চেয়ে বেশী লোকের প্রতি পাঠিয়েছিলাম।

فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينࣲ‏

আয়াত 148

অর্থের অনুবাদঅতঃপর তারা ঈমান এনেছিল; ফলে আমরা তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম।

فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ

আয়াত 149

অর্থের অনুবাদএখন তাদেরকে জিজ্ঞেস করুন, 'আপনার রবের জন্যই কি রয়েছে কন্যা সন্তান [১] এবং তাদের জন্য পুত্র সন্তান

أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثࣰ ا وَهُمۡ شَٰهِدُونَ

আয়াত 150

অর্থের অনুবাদঅথবা আমরা কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম আর তারা দেখেছিল [১]

أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ

আয়াত 151

অর্থের অনুবাদসাবধান! তারা তো মনগড়া কথা বলে যে

وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ

আয়াত 152

অর্থের অনুবাদ‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন।' আর তারা নিশ্চয় মিথ্যাবাদী।

أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ

আয়াত 153

অর্থের অনুবাদতিনি কি পুত্ৰ সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করেছেন

مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ

আয়াত 154

অর্থের অনুবাদতোমাদের কী হয়েছে, তোমরা কিরূপ বিচার কর

أَفَلَا تَذَكَّرُونَ

আয়াত 155

অর্থের অনুবাদতবে কি তোমরা উপদেশ গ্ৰহণ করবে না

أَمۡ لَكُمۡ سُلۡطَٰنࣱ مُّبِينࣱ‏

আয়াত 156

অর্থের অনুবাদনাকি তোমাদের কোনো সুস্পষ্ট দলীল-প্ৰমাণ আছে

فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

আয়াত 157

অর্থের অনুবাদতোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব [১] উপস্থিত কর।

وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبࣰ اۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ

আয়াত 158

অর্থের অনুবাদতারা আল্লাহ্ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে [১], অথচ জিনেরা জানে, নিশ্চয় তাদেরকে উপস্থিত করা হবে (শাস্তির জন্য)।

سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ

আয়াত 159

অর্থের অনুবাদতারা (মুশরিকরা) যা আরোপ করে তা থেকে আল্লাহ্ পবিত্ৰ, মহান

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

আয়াত 160

অর্থের অনুবাদতবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া

فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ

আয়াত 161

অর্থের অনুবাদঅতঃপর নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের ইবাদাত কর তারা

مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ

আয়াত 162

অর্থের অনুবাদতোমরা (একনিষ্ঠ বান্দাদের) কাউকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করতে পারবে না

إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ

আয়াত 163

অর্থের অনুবাদশুধু প্ৰজ্জলিত আগুনে যে দগ্ধ হবে সে ছাড়া [১]।

وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامࣱ مَّعۡلُومࣱ‏

আয়াত 164

অর্থের অনুবাদ‘আর (জিবরীল বললেন) আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান রয়েছে

وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ

আয়াত 165

অর্থের অনুবাদ‘আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান

وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ

আয়াত 166

অর্থের অনুবাদএবং আমরা অবশ্যই তাঁর পবিত্ৰতা ও মহিমা ঘোষনাকারী [১]।’

وَإِن كَانُواْ لَيَقُولُونَ

আয়াত 167

অর্থের অনুবাদআর তারা (মক্কাবাসীরা) অবশ্যই বলে আসছিল

لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرࣰ ا مِّنَ ٱلۡأَوَّلِينَ

আয়াত 168

অর্থের অনুবাদ‘পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোনো কিতাব থাকত

لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ

আয়াত 169

অর্থের অনুবাদআমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।’

فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ

আয়াত 170

অর্থের অনুবাদকিন্তু তারা কুরআনের সাথে কুফরী করল সুতরাং শীঘ্রই তারা জানতে পারবো [১]

وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ

আয়াত 171

অর্থের অনুবাদআর অবশ্যই আমাদের প্রেরিত বান্দাদের সম্পর্কে আমাদের এ বাক্য আগেই স্থির হয়েছে যে

إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ

আয়াত 172

অর্থের অনুবাদনিশ্চয় তারা সাহায্যপ্রাপ্ত হবে

وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ

আয়াত 173

অর্থের অনুবাদএবং আমাদের বাহিনীই হবে বিজয়ী।

فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينࣲ‏

আয়াত 174

অর্থের অনুবাদঅতএব কিছু কালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকুন।

وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ

আয়াত 175

অর্থের অনুবাদআর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে।

أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ

আয়াত 176

অর্থের অনুবাদতারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়

فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ

আয়াত 177

অর্থের অনুবাদঅতঃপর তাদের আঙিনায় যখন শাস্তি নেমে আসবে তখন সতর্কীকৃতদের প্ৰভাত হবে কত মন্দ [১]

وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينࣲ‏

আয়াত 178

অর্থের অনুবাদআর কিছু কালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকুন।

وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ

আয়াত 179

অর্থের অনুবাদআর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে।

سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ

আয়াত 180

অর্থের অনুবাদতারা যা আরোপ করে, তা থেকে পবিত্র ও মহান আপনার রব, সকল ক্ষমতার অধিকারী।

وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ

আয়াত 181

অর্থের অনুবাদআর শান্তি বৰ্ষিত হোক রাসূলগণের প্ৰতি

وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

আয়াত 182

অর্থের অনুবাদআর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই প্ৰাপ্য [১]।

সেটিংস