কুরআন অনলাইন গাইড

سُوْرَةُ الْقَارِعَةِ

Al-Qaari'a

সূরা 101আয়াত 11 অবতীর্ণ মাক্কীপারা 30–30

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

ٱلۡقَارِعَةُ

আয়াত 1

অর্থের অনুবাদভীতিপ্ৰদ মহা বিপদ [১]

مَا ٱلۡقَارِعَةُ

আয়াত 2

অর্থের অনুবাদভীতিপ্ৰদ মহা বিপদ কী

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ

আয়াত 3

অর্থের অনুবাদআর ভীতিপ্ৰদ মহা বিপদ সম্পর্কে আপনাকে কিসে জানাবে

يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ

আয়াত 4

অর্থের অনুবাদসেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত [১]

وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ

আয়াত 5

অর্থের অনুবাদআর পর্বতসমূহ হবে ধুনিত রঙ্গিন পশমের মত [১]।

فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ

আয়াত 6

অর্থের অনুবাদঅতঃপর যার পাল্লাসমূহ [১] ভারী হবে [২]

فَهُوَ فِي عِيشَةࣲ رَّاضِيَةࣲ‏

আয়াত 7

অর্থের অনুবাদসে তো থাকবে সন্তোষজনক জীবনে।

وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ

আয়াত 8

অর্থের অনুবাদআর যার পাল্লাসমূহ হাল্কা হবে [১]

فَأُمُّهُۥ هَاوِيَةࣱ‏

আয়াত 9

অর্থের অনুবাদতার স্থান হবে ‘হাওয়িয়াহ্’ [১]।

وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ

আয়াত 10

অর্থের অনুবাদআর আপনাকে কিসে জানাবে সেটা কী

نَارٌ حَامِيَةُۢ

আয়াত 11

অর্থের অনুবাদঅত্যন্ত উত্তপ্ত আগুন [১]।

সেটিংস